বাঙালী কণ্ঠ নিউজঃ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি রেডমি নোট সিরিজের ডিভাইসগুলো বাজারে এনে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সিরিজটির সর্বশেষ সংস্করণ রেডমি নোট ৪ প্রতিষ্ঠানটির সর্বাধিক বিক্রিত ফোনের তালিকায় রয়েছে।তারই ধারাবাহিকতায় রেডমি নোট ৫ আনতে যাচ্ছে শাওমি। প্রতিষ্ঠানটি ডিভাইসটি সম্পর্কে কোনো তথ্য না জানালেও উইবোতে এর ছবি ফাঁস হয়েছে। ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, ডিভাইসটিতে রয়েছে ৫ দশমিক ৯ ইঞ্চি ফুলভিউ এইচডি ডিসপ্লে, যার রেশিও ১৮ অনুপাত ৩।ডিসপ্লের উপরে রয়েছে ক্যামেরা, নিচের দিকে নেই হোম বাটন। ডান পাশে রয়েছে পাওয়ার ও ভলিউম আপ-ডাউন বাটন। এতে ব্যবহৃত হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর। মূল মেমোরি ৬৪ গিগাবাইট হলেও ব্যবহার করা যাবে ৫৪ গিগাবাইট। ফোনটির পেছনে থাকতে পারে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ৭.১.২ নোগাট।বর্তমানে সময়ের ট্রেন্ড ফুল ভিউ ডিসপ্লের ডিজাইন অনুযায়ী তৈরি করা হয়েছে নোট ৫। যা অনেকটা হুয়াওয়ে নােভা ২ আই, অপ্পো এফ৫ এর মতোই দেখতে। মিডরেঞ্জ ফোনের বাজারে হুয়াওয়ে ও অপ্পোর সঙ্গে শাওমি রেডমি নোট ৫ ফোনটি প্রতিযোগিতা করবে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদ শিরোনাম :
একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর
সাত জেলায় বন্যায় ৫১ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি, আরো পাঁচ দিন ভারি বর্ষণের শঙ্কা
জামাল ভূঁইয়ার নায়িকা জেবা জান্নাত
কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন
সেমিফাইনালে আগুনঝরা দুই লড়াই, কারা এগিয়ে ফাইনালের পথে
পানির নিচে রাজধানী
ঝুম বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার উপকারিতা
মানুষের হাতে বাড়ছে নগদ টাকা
বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে
ফাঁস হওয়া ছবিতে যেমন শাওমি রেডমি নোট ৫
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭
- 463
Tag :
জনপ্রিয় সংবাদ


























