ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে আসছে না ভারতের এনএসজি

গুলশান ও শোলাকিয়ার ঘটনা তদন্তে বাংলাদেশে আসছে না ভারতীয় সন্ত্রাসবিরোধী ফোর্স ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)।

বাংলাদেশে ওই দলটির আসার কথা উচ্চারিত হচ্ছিল গত কয়েকদিন ধরেই। তাদের আসার স্বপক্ষে বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। কিন্তু, তাদের আসার কথা নাকচ করে দিয়েছে ভারত।

শুক্রবার দেশটির তরফ থেকে বলা হয়েছে, তারা এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো গ্রহণ করেনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এ দুটি হামলার পর ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, হামলার প্রাথমিক তদন্ত করতে বাংলাদেশে আসছে এনএসজি। সন্ত্রাসী হামলা তদন্তে বাংলাদেশ ভারতের কাছে সাহায্যের জন্য যে অনুরোধ করেছিল, তা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এর আগেও প্রতিবেশী দেশগুলোতে তদন্ত কাজে অংশ নিয়েছেন এই দলের সদস্যরা।

তবে ভারত বলছে, তারা এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। এ সংক্রান্ত যেসব খবর প্রকাশিত হয়েছে সেগুলো সঠিক নয় বলে দাবি করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দক্ষিণ আফ্রিকায় সফররত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরাপ বলেছেন, এটা পরিষ্কারভাবে জানানো হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড টিম বাংলাদেশে যাবে এমন তথ্য সঠিক নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

বাংলাদেশে আসছে না ভারতের এনএসজি

আপডেট টাইম : ০১:১১ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০১৬