ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন এক বছরের মধ্যে লক্ষ্য ৫ হাজার মেগাওয়াট ফ্যামিলি কার্ডের সঠিক ব্যবহারে দারিদ্র্যমুক্ত হতে পারে সাড়ে ২৮ লাখ মানুষ: বিশ্বব্যাংক শিক্ষার্থীরাই যার সন্তান, কল্যাণী তাদের স্বপ্নসারথি ভিকির পুলসিরাতে মেহজাবীন এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি সই শিগগির ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি, আলোচনায় যারা ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

খালেদা জিয়া তার সমর্থকদের নিয়ে ঐক্য গড়ে তুলবেন : গয়েশ্বর

বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাকে সরকার নেতিবাচক জবাব দেয়ায় জনমনে আংশকা তৈরি হয়েছে ঘটনার সাথে সরকারই জড়িত। গুলশান আর্টিজান রেস্টুরেন্টে ও শোলাকিয়ায় হামলাকে জনগণ সরকারের নাটক মনে করে। সরকার এ রকম ঘটনা ঘটিয়ে ব্যাংক লুটপাটসহ সব দুর্নীতির আলোচনা ধামাচাপা দিতে চায়। না হলে ঘটনা ঘটার পর সরকারই ক্ষমা চেয়ে জাতীয় ঐক্যের ডাক দিত।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় নাগরিক সংসদ আয়োজিত ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় নিঃশর্ত জাতীয় ঐক্য প্রয়োজন’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আয়োজক সংগঠনের সভাপতি খালেদা ইয়াসমিনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকটে আহমেদ আযম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সুকোমল বড়ুয়া, স্বাধীনতা ফোরাম সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, এলডিপি যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

গয়েশ্বর রায় আরো বলেন, আইএস ইসলামিক স্টেট করার কথা বলে জঙ্গি হামলা চালায়। কিন্তু গুলশানের ঘটনায় এমন কোন কথা তারা বলেনি। এ কারণে জনমনে সন্দেহ দেখা দিয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ঘটনা আরো ঘটতে পারে। তাহলে জনগণ মনে করে তিনি ঘটালে তো আরো ঘটবেই। কারণ জঙ্গি হামলাগুলোতে আওয়ামী লীগের গন্ধই পাওয়া যাচ্ছে।

বিএনপির এ শীর্ষ নেতা বলেন, সরকার যদি খালেদা জিয়ার সাথে ঐক্য না করে তাহলে তারা তাদের সমর্থিতদের নিয়ে ঐক্য করুক, আর খালেদা জিয়া তার সমর্থিতদের নিয়ে ঐক্য গড়ে তুলবেন। খালেদা জিয়া জঙ্গিদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবেন। কোনো ভিনদেশী রক্তচক্ষুকে আমরা সহ্য করবো না।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা

খালেদা জিয়া তার সমর্থকদের নিয়ে ঐক্য গড়ে তুলবেন : গয়েশ্বর

আপডেট টাইম : ০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০১৬