ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

স্যামসাং গ্যালাক্সি নোট ৮-এ ব্যাটারি সমস্যা আছে অভিযোগ করছেন ব্যবহারকারীরা

বাঙালী কণ্ঠ নিউজঃ স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি নোট ৮-এ ব্যাটারিতে সমস্যা হচ্ছে, এমন অভিযোগ করছেন ব্যবহারকারীরা। ফোনের চার্জ একেবারে শেষ হয়ে গেলে ফোন চার্জ দেওয়া যাচ্ছে না এবং বন্ধ ফোন চালুও করা যাচ্ছে না, অভিযোগ তাদের।

স্যামসাং ইতোমধ্যেই এ বিষয়ে কাজ শুরু করেছে, প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র এনগ্যাজেটকে এ তথ্য জানিয়েছেন। তবে সমস্যায় পড়েছেন, এমন ব্যবহারকারীর সংখ্যা খুব বেশি নয় বলেও জানিয়েছেন তিনি। ফোনের পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেমে সমস্যার কারণে এমনটি হচ্ছে বলেও জানান এই মুখপাত্র।

ক্ষতিগ্রস্ত ফোন ওয়ারেন্টির আওতায় থাকলে রিপ্লেসমেন্টের পরামর্শ দিয়েছেন তিনি। তবে ওয়ারেন্টি নেই এমন ফোনের ক্ষেত্রে স্ট্যাক চার্জিং পদ্ধতি চেষ্টা করে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। এ পদ্ধতিতে একবার চার্জার ফোনের সাথে যুক্ত করে চার্জিং কন্ট্রোল প্রসেস শুরু হওয়ার আগেই খুলে ফেলতে হবে। এভাবে চালিয়ে যেতে হবে অন্তত ২০ মিনিট। এরপর ব্যাটারি এবং পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম আবার ঠিকভাবে কাজ করতে শুরু করবে।

প্রাথমিকভাবে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরাই এ সমস্যার কথা জানিয়েছেন। অন্য কোনো দেশের ব্যবহারকারীরা এ সমস্যার শিকার হয়েছেন কিনা সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

স্যামসাং গ্যালাক্সি নোট ৮-এ ব্যাটারি সমস্যা আছে অভিযোগ করছেন ব্যবহারকারীরা

আপডেট টাইম : ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮