ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

কম দামে আইফোনের ব্যাটারি বদলে দেবে অ্যাপলের

বাঙালী কণ্ঠ নিউজঃ আইফোনের পুরনো মডেলগুলো ধীরে কাজ করছে। ব্যাটারিও অনেক স্লো, চার্জআপ হতে অনেক সময় নিচ্ছে। এমনই নানা অভিযোগ শোনা যাচ্ছিল আইফোনের নির্মাতা সংস্থা অ্যাপলের বিরুদ্ধে। এবার সরাসরি পুরো বিষয়টি রেডিট ওয়েবসাইটে তুলে ধরলো সতের বছরের এক কিশোর। শুধু তাই নয়, সমস্যার পাশাপাশি, সমাধান সূত্রও বলেছে সে।

টিলার বার্নি নামে ওই কিশোর জানিয়েছে, অনেক দিন ধরেই তার সাধের আইফোন ৬-এর সিস্টেম ‘স্লো’ হয়ে আসছিল। তারপর সে আবিষ্কার করে, ফোনের লিথিয়াম আয়ন ব্যাটারির কারণেই এই দুর্গতি। ব্যাটারি পরিবর্তন করার পরই সমস্যা মিটে যায়।

টিলারের পোস্ট ভাইরাল হওয়ার পর তা নজরে আসে অ্যাপল কর্তৃপক্ষের। সম্প্রতি অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়, ‘‘আমরা বুঝতে পেরেছি গ্রাহকেরা কিছু সমস্যার মধ্যে পড়েছেন। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা দুঃখিত। গ্রাহকদের সবচেয়ে ভাল এবং সেরা পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সমস্যার দ্রুত এবং সন্তোষজনক সমাধানের চেষ্টা করব।’’

সেই সঙ্গে কম দামে ব্যাটারি দেওয়ার কথাও ঘোষণা করে অ্যাপল। সাধারণত আইফোনের পুরনো ব্যাটারির বদলে নতুন ব্যাটারি কিনতে দাম পড়ে ৭৯ মার্কিন ডলার। সেখানে এখন ৫০ মার্কিন ডলার বা প্রায় চার হাজার টাকায় ব্যাটারি পরিবর্তন করা সম্ভব হবে।

এর আগে ‘গিকবেঞ্চ’ সফটওয়্যার সিস্টেমের কর্ণধার জন পুল জানিয়েছিলেন, আইওএস ১০.২.০ ভার্সনের পারফরম্যান্স খুব খারাপ। ব্যাটারিগুলোও পুরনো হয়ে গেছে। পরে ওই ভার্সনের সফটওয়্যার আপডেট করে অ্যাপল।

আইফোনের পুরনো মডেলগুলো ‘স্লো’ হয়ে যাওয়ার কারণে মামলার মুখেও পড়তে হয়েছে অ্যাপলকে। বাজারে নতুন মডেলর দর বাড়াতে ইচ্ছাকৃত ভাবে পুরনো মডেল ‘স্লো ডাউন’ করে দেওয়া হচ্ছে এমন অভিযোগও ওঠে। তবে ওই অভিযোগ অস্বীকার করেছে অ্যাপল।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

কম দামে আইফোনের ব্যাটারি বদলে দেবে অ্যাপলের

আপডেট টাইম : ১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮