ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

মালয়েশিয়ায় আরও ১২১ বাংলাদেশিকে গ্রেফতার করেছে

বাঙালী কণ্ঠ নিউজঃ কুয়ালালামপুর, ১৪ জানুয়ারি- পৃথক অভিযান চালিয়ে মালয়েশিয়ায় আরও ১২১ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। তাদেরকে গ্রেফতার করা হয়েছে অবৈধভাবে বসবাসের অভিযোগে । এর আগে গত বৃহস্পতিবার বিশেষ অভিযান চালিয়ে মানবপাচার চক্রের হোতাসহ ৫১ বাংলাদেশিকে আটক করা হয়েছিল।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতি ও শুক্রবার পৃথক অভিযান চালিয়ে মালয়েশিয়ার সেলাঙ্গুর রাজ্যের সেকশন ২৮ শাহ আলম এলাকা থেকে ৫১ জন এবং সুবাং জায়া থেকে ১২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আবদুল রউফ নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তিনি বিভিন্ন সময় বাংলাদেশের মানুষকে মালয়েশিয়ায় অবৈধভাবে নিয়ে এসেছেন। তিনি এখানে ‘আবাং বাংলা’ নামেও পরিচিত।

২০১৩ সালে ইটভাটায় কাজ করতে মালয়েশিয়ায় যান রউফ। তার বিরুদ্ধে মানবপাচারবিরোধী আইনে মামলা হবে। অন্যদের বিরুদ্ধে অভিবাসন আইনে মামলা হবে।

দাতুক সেরি মুস্তাফা জানান, এই চক্রের ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে। তাদের কাছ থেকে ৪৮টি পাসপোর্ট এবং ১৩ হাজার রিঙ্গিত উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পাচারকারীরা বাংলাদেশিদের প্রথমে বিমানে করে ঢাকা থেকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় নিয়ে আসেন। পরে সেখান থেকে তাদের মালাক্কা প্রণালীর এক জায়গায় এনে রাখা হয়। সুযোগ ও সময় মতো তাদের সেখান থেকে মালয়েশিয়ায় আনা হতো। এ জন্য প্রত্যেক বাংলাদেশির কাছ থেকে ১৫-২০ হাজার রিঙ্গিত (তিন লাখ ১৪ হাজার টাকা থেকে চার লাখ ১৮ হাজার টাকা) নেয়া হতো।

কেউ টাকা দিতে না পারলে তাকে সেখানেই রেখে দেয়া হতো। টাকা বুঝে পাওয়ার পরই তাদের মালয়েশিয়ার নিয়োগকারীদের হাতে তুলে দেয়া হতো বলে জানান অভিবাসন বিভাগের মহাপরিচালক।

এছাড়া মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ও অবৈধ সেক্টরে কাজ করার দায়ে সুবং জয়াতে আলাদা এক অভিযানে ১২১ বাংলাদেশি, ৬০ ভারতীয় ও দুই পাকিস্তানিকে গ্রেফতার করা হয়েছে বলে জানান মুস্তাফা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

মালয়েশিয়ায় আরও ১২১ বাংলাদেশিকে গ্রেফতার করেছে

আপডেট টাইম : ০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮