ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির শ্রমবান্ধব সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহ্দী আমিন

জামায়াতকে প্রশ্রয় দিলে নাপাক হয়ে যাবে দেশ : শোলাকিয়ার ইমাম

জামায়াতে ইসলামীকে প্রশ্রয় দিলে নাপাক হয়ে যাবে দেশ বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জের শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

২৪ জুলাই রোববার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র : উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এমন মন্তব্য করেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেন, জামায়াতে ইসলামী

মওদুদীর দল।  মওদুদী ইসলামের ভুল ব্যাখ্যা দিয়েছেন।  তিনি নবীদের মতাদর্শে বিশ্বাসী না হয়ে হিটলার, মুসোলিনির আদর্শে বিশ্বাসী হয়ে দল গঠন করেছিলেন।  তার লেখা কোরআনের তাফসির পড়লেই তা বোঝা যায়।

তিনি  বলেন, জামায়াতে ইসলামী নাপাকির দল।  এদের প্রশ্রয় দিলে দেশ নাপাক হয়ে যাবে।  যারা এদের প্রশ্রয় দেবে তারাও নাপাক হয়ে যাবে।

উপস্থিত মন্ত্রীদের উদ্দেশ করে মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেন, জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে মুসলমানদের ওপর আঘাত হানছে।  আমি অগেই বলেছি, যে দেশে জামায়াতের মতো দল আছে, সেদেশে আইএসের দরকার নেই।

তিনি বলেন, তাদের কেন এখনো নিষিদ্ধ করছেন না? আদালত রায় দিয়েছে।  কেন বসে আছেন আপনারা?

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, নৌমন্ত্রী শাজাহান খান, প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, শেখ শহিদুল ইসলাম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

জামায়াতকে প্রশ্রয় দিলে নাপাক হয়ে যাবে দেশ : শোলাকিয়ার ইমাম

আপডেট টাইম : ০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০১৬