ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির শ্রমবান্ধব সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহ্দী আমিন

ময়মনসিংহের দুই নব-নির্বাচিত এমপির সংসদে যোগ দান

শপথ নিয়েই জাতীয় সংসদে যোগ দিয়েছেন ময়মনসিংহ-১ ও ৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য জুয়েল আরেং ও নাজিম উদ্দিন আহমেদ।

ময়মনসিংহ-১ আসনের উপ-নির্বাচনে নব-নির্বাচিত সংসদ সদস্য জুয়েল আরেং এবং ১৪৮ ময়মনসিংহ-৩ আসনের উপ-নির্বাচনে নব-নির্বাচিত সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদের শপথ গ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, হুইপ মো. শহীদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহিম এবং সংসদ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে যোগ দিয়েই জুয়েল আরেং ও নাজিম উদ্দিন আহমেদ সবার সহযোগিতা চান ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ময়মনসিংহের দুই নব-নির্বাচিত এমপির সংসদে যোগ দান

আপডেট টাইম : ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০১৬