ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

ক্রিস গেইলের রাজকীয় বাড়ি ‘রেড হিল’

‘রেড হিল’ নামের বাড়িটা মাত্র তিন তলা। তবে, এরই মধ্যে যেন বিনোদনের সব উপকরণই আছে!

বলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের দানবীয় ব্যাটসম্যান ক্রিস্টোফর হেনরি গেইলের বাড়ির কথা। জ্যামাইকার আট নম্বর ভিক্টর এভিনিউ। হলুদ রঙের চোখ ধাঁধানো একটা বাড়ি।

কী নেই সেখানে!

সুইপিং পুল থেকে শুরু করে ড্যান্স ফ্লোর, থিয়েটার, বিলিয়ার্ড খেলার আলাদা জায়গা। সেখানে আছে নয়টা বড় বেডরুম৷ ব্যক্তিগত সিনেমা হল৷ চারটে গ্যারেজ আর অনেকগুলো সুইমিং পুল৷ আছে গেইলের নিজস্ব স্ট্রিপ ক্লাবও।

ব্যালকনিতে দাঁড়িয়ে জ্যামাইকার গোটা কিংস্টন শহরটা এক নজরে দেখে ফেলা যায়। টাওয়েল জড়িয়ে দোতলার এই বারান্দাতে এসে দাঁড়িয়ে রাজার মতো কিংস্টনের শোভা দেখেন গেইল।

ব্যাটিংয়ে তো বটেই গোটা বিশ্বের নানা প্রান্তে ক্রিকেট খেলে অর্থ উপার্জনেও তিনি রাজাই বটে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কিংবা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ – সব জায়গা থেকেই বড় অংকের অর্থ পান ক্রিস গেইল।

আর সেই বিপুল উপার্জনেই এমন রাজকীয় জীবনযাপন৷ এখানেই শেষ নয়, কিংস্টনে রয়েছে ‘ট্রিপল সেঞ্চুরি’ নামে গেইলের একটি রেস্টুরেন্টও।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

ক্রিস গেইলের রাজকীয় বাড়ি ‘রেড হিল’

আপডেট টাইম : ০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০১৬