ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী জ্বালানি নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী পেরিম দ্বীপ দখল: সমগ্র বাব আল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ নিলো হুথিরা এশিয়ান গেমস সবার আগে জাপানের পথে নারী ফুটবল দল সাবেক প্রার্থী বনাম নতুন মুখ: ঢাকার উত্তরে বিএনপির নগরপিতা কে হচ্ছেন নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি সরকারি সুযোগ-সুবিধা নিতে লেনদেন না করার বিষয়ে সতর্ক করলেন প্রতিমন্ত্রী ফরিদুল মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

র‌্যাঙ্কিংয়ে সাতেই থাকছে বাংলাদেশ

দুবাইয়ে আইসিসির সভা থেকে ফিরে আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিবি) নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের পাঁচে উঠছে বাংলাদেশ। বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা। বিসিবি প্রধানের এমন সুখবরে আনন্দে মেতে উঠেছিল টাইগারপ্রেমীরা। হাথুরুসিংহের শিষ্যদের এমন উন্নতির খবর দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন নিউজ পোর্টারগুলো ফলাও করে প্রচার করেছিল। কিন্তু বাংলাদেশের ক্রিকেটপাগল মানুষের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। কারণ, আইসিসি জানিয়েছে, র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ পাঁচে নয়, সাতেই থাকছে।

বাংলাদেশের সংবাদমাধ্যম থেকে আইসিসির সঙ্গে যোগাযোগ করা হলে, আইসিসির প্রধান মিডিয়া কর্মকর্তা সামিউল হাসান একটি মেইলে বিষয়টি নিশ্চিত করেছেন।

আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে বিবেচনায় নেওয়া হয় সবশেষ তিন মৌসুমের পারফরম্যান্স। আগামী হালনাগাদের সময় তাই বিবেচনায় নেওয়া হবে ২০১৩-১৪, ২০১৪-১৫ ও ২০১৫-১৬ মৌসুমের পারফরম্যান্স। এই ক্ষেত্রে প্রথম দুই মৌসুমের ফলাফলের পয়েন্টের ৫০ শতাংশ বিবেচনায় নেওয়া হবে আর ২০১৫-১৬ মৌসুমের নেওয়া হবে শতভাগ। সেই হিসাবে হালনাগাদের পর আগামী ০২ মে যে র‌্যাংকিং প্রকাশ করা হবে, সেখানে বাংলাদেশ এখনকার মতোই সাত নম্বরেই থাকবে। কারণ, ২০১৩-১৪ মৌসুমে বাংলাদেশের পারফরম্যান্স পরের দুই মৌসুমের মতো ভালো ছিল না।

দুবাইয়ে আইসিসি সভায় বিসিবি প্রধানকে পঞ্চম স্থান বলে যেটি জানানো হয়েছে, সেটি বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার লড়াইয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান। আগেই জানানো হয়েছে, স্বাগতিক ইংল্যান্ডসহ আগামী ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আরো সাতটি দল সরাসরি সুযোগ পাবে ২০১৯ বিশ্বকাপে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী

র‌্যাঙ্কিংয়ে সাতেই থাকছে বাংলাদেশ

আপডেট টাইম : ০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০১৬