ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

আইমেসেজেই সার্চ করা যাবে গুগল অ্যাপের নতুন আপডেটে

বাঙালী কণ্ঠ নিউজঃ গুগল সার্চ অ্যাপল আইমেসেজের মধ্যেই এখন ব্যবহার করা যাবে। আইমেসেজের প্লাগইন যুক্ত করা হয়েছে গুগল অ্যাপের নতুন আপডেটে। এর মাধ্যমে চ্যাট করার সময় অ্যাপ থেকে বের না হয়ে সরাসরি সার্চ করে সার্চের উত্তর পাঠানো যাবে। সরাসরি সার্চ করা ছাড়াও আশপাশের রেস্টুরেন্ট সম্পর্কে নিজ থেকে জানাবে গুগল প্লাগইন। এছাড়াও খাবারের ধরন অনুযায়ী স্থানীয় রেস্টুরেন্ট খোঁজা যাবে। এভাবে ওষুধ, ডাক্তার, এমনকি শব্দের অর্থও বের করা যাবে এ প্লাগইনের মাধ্যমে। গুগল অ্যানিমেশন সার্চ করে পাঠানোর জন্য জিআইএফ সার্চ অপশন যুক্ত করেছে। গুগলের নতুন ফিচারগুলো অ্যান্ড্রয়েডে আগেই ছিল, এখন আইওএস ব্যবহারকারীরাও এগুলোর স্বাদ পাবেন।

গুগলের পরামর্শ যারা ফিচারগুলো আইমেসেজে পেতে চান, তাদের গুগল অ্যাপ আপডেট করে নিতে বলা হয়। জিবোর্ড অ্যাপের মাধ্যমেই ফিচারগুলো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন। গুগল অ্যাপের নতুন আরেকটি ফিচার ‘রিলেটেড কনটেন্ট’। এর মাধ্যমে ব্যবহারকারীরা ব্রাউজারে থেকে কোনো বিষয়ের ওপর লেখা বা ওয়েবসাইট গুগল অ্যাপে শেয়ার করলে পরবর্তী সময় ওই বিষয়ের ওপর নতুন নতুন লিংক গুগল নিজ থেকেই পৌঁছে দেবে। সূত্র : দ্য ভার্জ

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

আইমেসেজেই সার্চ করা যাবে গুগল অ্যাপের নতুন আপডেটে

আপডেট টাইম : ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮