ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

শেখ হাসিনাকে নোবেল দেয়ার আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেয়ার আহ্বান জাানয়ে মানববন্ধন করেছে জাতীয় গণতান্ত্রিক লীগ ও ন্যাশনাল লেবার পার্টি (এনএলপি)।

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান আবদুল্লাহ জিয়া বলেছেন, সেদিন কিন্তু বেশি দূরে নয় যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বশান্তির জন্য নোবেল পুরস্কারে ভূষিত করা হবে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ছিটমহল সঙ্কট সমাধান, বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ভূমিকা, নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষায় অবদান রাখাসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীকে শান্তিতে

নোবেল পুরস্কারে পুরষ্কৃত করতে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে জিয়া বলেন, বিশ্ববাসী ভেবেছিল পার্বত্য অঞ্চলের শান্তিবাহিনীর এই সশস্ত্র সংগ্রাম কোনোদিন থামানো যাবে না।  অথচ শেখ হাসিনা তাদের আলোচনার টেবিলে বসাতে পেরেছিলেন।  তাদের সাথে শান্তি চুক্তি করেছেন।  আজ সেখানে শান্তির সুবাতাস বইছে, শান্তি ফিরে এসেছে।  এ শান্তির জন্যই জাতিসংঘ প্রধানমন্ত্রীকে ‘সাউথ সাউথ’ পুরস্কারে ভূষিত করেছেন।  এটা আমাদের সবার জন্যই গর্বের।

তিনি বলেন, সীমান্তে ৬৫ বছরের ছিটমহল সঙ্কট সমাধান, বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রধান ভূমিকা, নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষায় অবদানসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া উচিত।

সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জাতিসংঘে বাংলায় বক্তব্য দিয়ে বিশ্ব দরবারে আমাদের মাথা উঁচু করে দিয়েছেন।  তিনি মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য বিশ্বের জনগণের সমর্থনও চেয়েছেন।

জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এমএ জলিলের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ন্যাপ ভাসানীর সভাপতি মোস্তাক ভাসানীসহ বেশ কয়েকজন নেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

শেখ হাসিনাকে নোবেল দেয়ার আহ্বান

আপডেট টাইম : ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০১৬