ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যাপক পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান অবিস্মরণীয়: স্পিকার প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটরিং করছেন: মাহদী আমিন নিজের অধিকার আদায়ে জনগণকেই এগিয়ে আসতে হবে : ড. মঈন খান গাজার যুদ্ধ পরবর্তী পরিকল্পনা মাঠপর্যায়ে চ্যালেঞ্জের মুখে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর

স্ত্রী-কন্যাকে নিয়ে মালদ্বীপে সাকিব

টানা দুটি ঘরোয়া টুর্নামেন্ট জয়। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীকে ৬ বছর পর শিরোপা উপহার দেয়ার পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সিপিএল খেলতে গিয়ে জ্যামাইকা তালাওয়াসকে শিরোপা এনে দেয়ার পথে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভুমিকা। এহেন সাকিব আল হাসানের তো এখন স্বপ্নের রাজ্যেই ঘুরে বেড়ানোর কথা।

সুতরাং, আর দেরি কেন? শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরেই স্ত্রী-কন্যাকে নিয়ে ছুটি কাটাতে শনিবার রাতেই উড়াল দিলেন আরেক দ্বীপ দেশ, মালদ্বীপে। পর্যটকদের জন্য সবসময়ই এই দ্বীপদেশটি খুব প্রিয়। সেখানেই এক বছর পূর্ণ না হওয়া কন্যা আলাইনা হাসান অব্রি এবং স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে নিয়ে গেলেন সাকিব।

মালদ্বীপে পৌঁছে স্বপরিবারে তোলা সাকিবের একটি সেলফি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। জানা গেছে, মালদ্বীপে চারদিন থাকবেন সাকিব। সেখান থেকে মঙ্গলবার রাতে কিংবা বুধবার দেশে ফিরে আসার কথা রয়েছে তার।

যদিও, ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত রয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ২০ জুলাই থেকে শুরু হওয়া ওই অনুশীলন ক্যাম্পটিতে সাকিবছাড়া রয়েছেন জাতীয় দলের প্রায় সব ক্রিকেটার। ছুটি কাটিয়ে ফিরেই হয়তো এই ক্যাম্পে যোগ দেবেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অধ্যাপক পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

স্ত্রী-কন্যাকে নিয়ে মালদ্বীপে সাকিব

আপডেট টাইম : ০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০১৬