ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

বিচারকদেরও থাকবে জবাবদিহিতা

বিচারকদের জবাবদিহিতার আওতায় আনতেই সরকার অপসারণ আইন করতে যাচ্ছে বলে জানিয়েছেন, সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক।

মঙ্গলবার আইন কমিশনে মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পাওয়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারক (তদন্ত) আইন, ২০১৬ এর খসড়ার বিষয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ বি এম খায়রুল হক বলেন, প্রস্তাবিত এই আইনে সুপ্রিম কোর্টের বিচারকদের অনর্থক চাপ দেয়া বা যে কোনো ধরনের হয়রানি এড়ানোর সর্বোচ্চ সুযোগ রাখা হয়েছে। প্রতিটি স্তরে যেন তাঁরা আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ পান সেটি নিশ্চিত করা হয়েছে।

আগামী ৫ মে হাইকোর্টের একটি বেঞ্চে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ৯৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে করা মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। এর আগে গতকাল সোমবার সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ সংক্রান্ত আইনটির খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভায়। এই প্রস্তাবিত আইনটির বিভিন্ন বিষয়ের ওপর ব্যাখ্যা দেয়ার জন্য আইন কমিশন আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বিচারকদেরও থাকবে জবাবদিহিতা

আপডেট টাইম : ০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০১৬