ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

ভারতকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ঐতিহাসিক জয়

এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলের আঞ্চলিক (দক্ষিণ ও মধ্যাঞ্চল) চ্যাম্পিয়নশিপে ভারতকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার  তাজিকিস্তানের দুশানবেতে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ মেয়েরা ভারতকে হারিয়েছে।
ভারতীয় নারী দলের বিপক্ষে যে কোনও পর্যায়ে এটি বাংলাদেশের প্রথম জয়। বাংলাদেশের পক্ষে ৩৪ মিনিট ও ৪৭ মিনিটে দুটি গোল করেন তহুরা। ৪২ মিনিটে অপর গোলটি করে মারিয়া।
ভারতের পক্ষে ৪৯ মিনিটে একমাত্র গোলটি করেন সুস্মিতা।
গত বছর এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার গ্রুপ পর্বে ভুটানের জালে ১৬ গোল দিয়েছিল জুনিয়র টাইগ্রেসরা। হারিয়েছিল শক্তিশালী ইরানকেও।
তবে এপ্রিলে নেপালের ভয়াবহ ভূমিকম্প নির্ধারিত ফাইনালটি হতে দেয়নি। ডিসেম্বরে নেপালেই পুনঃনির্ধারিত ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
সেই নেপালের বিপক্ষেই ২৮ তারিখ পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

ভারতকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ঐতিহাসিক জয়

আপডেট টাইম : ০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০১৬