ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

বাজারে এলো দেশে তৈরি প্রথম ফুল ভিউ ডিসপ্লের স্মার্টফোন

বাঙালী কণ্ঠ নিউজঃ ওয়ালটন বাজারে ছাড়ল বাংলাদেশে তৈরি নিউ জেনারেশন ১৮:৯ রেশিওর প্রথম স্মার্টফোন। যার মডেল ‘প্রিমো ইএফ৭’। এটিকে দেশের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফুল ভিউ ডিসপ্লের স্মার্টফোন বলছে ওয়ালটন।

৪.৯৫ ইঞ্চির এফডব্লিউভিজিএ প্লাস ডিসপ্লের ফোনটির পর্দার রেজ্যুলেশন ৯৬০*৪৮০ পিক্সেল, রয়েছে ২.৫ডি কার্ভড গ্লাসও। স্মার্টফোনটির মূল্য ধরা হয়েছে মাত্র চার হাজার ৪৯৯ টাকা।

ওয়ালটন সেল্যুলার ফোন ডিভিশন (মার্কেটিং) প্রধান আসিফুর রহমান খান জানান, দেশের বাজারে ‘প্রিমো ইএফ৭’ হচ্ছে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফুল ভিউ ডিসপ্লের স্মার্টফোন। এটি তৈরি হয়েছে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায়। এটি দেশে তৈরি প্রথম ফুল ভিউ ডিসপ্লের স্মার্টফোন।

আকর্ষণীয় ডিজাইনের ফোনটি কালো, সোনালি, ধূসর এবং মেটালিক গোল্ড এই চারটি ভিন্ন রঙে বাজারে ছাড়া হয়েছে।

আসিফুর রহমান খান আরও জানান, বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে ক্রেতারা পাবেন বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন ক্রয়ের ৩০ দিনের মধ্যে যেকোনো ধরনের ত্রুটিতে সাথে সাথে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেওয়া হবে।

এ ছাড়াও ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘণ্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়া, স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই।

ওয়ালটন সেল্যুলার ফোন গবেষণা ও উন্নয়ন বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর আরিফুল হক রায়হান জানান, সাধারণ স্মার্টফোনে ডিসপ্লের রেশিও থাকে ১৬:৯। এতে পর্দার ওপরে ও নিচে ফোনের ফ্রেম থাকে বড়। ফলে পর্দা আয়তনে ছোট হয়।

কিন্তু ১৮:৯ রেশিওর ফুল ভিউ ডিসপ্লের স্মার্টফোনের পর্দার ওপরে ও নিচের ফ্রেম ছোট থাকে। ফলে পর্দা আয়তনে বড় হয়। এসব স্মার্টফোনে ইন্টারনেট ব্রাউজিং, গেম খেলা কিংবা ভিডিও দেখায় গ্রাহক পান অনন্য অভিজ্ঞতা। স্মার্টফোনটি দেখতেও দারুণ আকর্ষণীয় লাগে।

ওয়ালটন সূত্রে জানা যায়, নতুন আসা ফোনটির ফিচারে আছে ১.২ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর। রয়েছে ১ গিগাবাইট ডিডিআর৩ র‌্যাম। প্রাণবন্ত ভিডিও ও গেমিং অভিজ্ঞতা দিতে গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে মালি-৪০০। প্রয়োজনীয় ফাইল সংরক্ষণে রয়েছে ৮ গিগাবাইট স্টোরেজ। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

অ্যান্ড্রয়েড নূগাট ৭.০ অপারেটিং সিস্টেমে পরিচালিত স্মার্টফোনটির প্রয়োজনীয় পাওয়ার ব্যাক-আপের জন্য রয়েছে ২১০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি।

এই স্মার্টফোনের পেছনে রয়েছে বিএসআই সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এলইডি ফ্ল্যাশ থাকায় অল্প আলো বা অন্ধকারে স্পষ্ট ছবি বা ভিডিও তোলা সম্ভব হবে। ক্যামেরায় নরমাল মোড ছাড়াও ম্যানুয়াল, প্যানোরমা, এইচডিআর, জিআইএফ, ফ্রেম, সিন ও ফিল্টার মোডে ছবি তোলা যাবে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফেস ডিটেকশন, ফেস বিউটি, ডিজিটাল জুম, সেলফ টাইমার ইত্যাদি।

থ্রিজি সাপোর্টেড ফোনটিতে একসঙ্গে ব্যবহার করা যাবে দুটি সিম। কানেক্টিভিটির জন্য আছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, ল্যান হটস্পট, ওটিএ, ওটিজি ও মাইক্রো ইউএসবি২ সুবিধা। সেন্সর হিসেবে রয়েছে এ-জিপিএস নেভিগেশন ও এক্সিলারোমিটার (থ্রিডি)।

মাল্টিমিডিয়া ফিচার হিসেবে আছে এইচডি ভিডিও প্লে-ব্যাক ও রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ব্যাটারি সেভার ও স্প্লিট স্ক্রিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

বাজারে এলো দেশে তৈরি প্রথম ফুল ভিউ ডিসপ্লের স্মার্টফোন

আপডেট টাইম : ০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮