ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

একসাথে পাঁচ সন্তানের জন্ম, এক ঘণ্টার মধ্যেই মৃত্যু

একসাথে পাঁচ সন্তানের জন্ম দিয়েছিলেন এক নারী। একটিকেও বাঁচানো গেল না। এক ঘণ্টার মধ্যেই পাঁচ সদ্যোজাত শিশুর মৃত্যু হল ভারতের গুজরাটের সংখেদা হাসপাতালে। ২৮ সপ্তাহের গর্ভবতী সবিতাবেন বানজারাকে প্রথমে রাজ্যের সায়াজি রাও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে প্রথমে তার দুই সন্তানের জন্ম হয়। ভূমিষ্ঠ হওয়ার পর দেখা যায় দুই সদ্যোজাতই মৃত। পরিস্থিতি জটিল হয়ে উঠলে সবিতাবেনকে সংখেদা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে একইসঙ্গে আরও ৩ সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি।

কিন্তু তিন সদ্যোজাতেরই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিউতে রাখা হয়। তবে শেষ রক্ষা করা যায়নি। আইসিউতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে তিন শিশু। পাঁচ সন্তানের মধ্যে চার জনই কন্যা সন্তান ছিল।

সংখেদা হাসপাতালের সুপারিটেনডেন্ট রাজীব পান্ডে জানিয়েছেন, ঘটনার পর আর সবিতাবেনকে হাসপাতালে রাখতে চাননি শোকস্তব্ধ আত্মীরা। বন্ড সই করে সন্তানহারা মাকে ছাড়িয়ে নিয়ে গিয়েছেন তারা। সূত্র: সংবাদ প্রতিদিন
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

একসাথে পাঁচ সন্তানের জন্ম, এক ঘণ্টার মধ্যেই মৃত্যু

আপডেট টাইম : ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০১৬