ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

এনবিআরের আয়কর পরিপত্র প্রকাশ

আয়করের ক্ষেত্রে যেসব নতুন বিধি-বিধান প্রণয়ন এবং কর আইনে যেসব পরিবর্তন আনা হয়েছে তা করদাতাদের নিকট সহজভাবে উপস্থাপনের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ‘আয়কর পরিপত্র ২০১৬-১৭’ প্রকাশ করেছে। এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে  বলা হয়, করদাতাসহ আগ্রহী সংশ্লিষ্ট সকলের সুবিধার্থে আয়কর পরিপত্রটি জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট http://www.nbr.gov.bd তে আপলোড করা হয়েছে। এছাড়া এনবিআরের  www.nbr.gov.bd  লিংক থেকেও পরিপত্রটি ডাউনলোড করা যাবে।

বিজ্ঞপ্তিতে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, বিগত ২০১৫-১৬ অর্থবছরের রাজস্ব আহরণের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। এ গৌরবোজ্জ্বল অর্জনের কৃতিত্ব করদাতা, এনবিআরের সকল কর্মকর্তা-কর্মচারি, ব্যবসায়ী মহল এবং সকল পর্যায়ের অংশীজনসহ দেশের সবার।

তিনি বলেন, জাতীয় জীবনের সর্বত্র রাজস্ব-বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ব্যবস্থাপনা কাঠামোর আওতায় অফিস ব্যবস্থাপনা উন্নয়ন, অংশীজনদের সঙ্গে সম্প্রীতির সম্পর্ক সৃষ্টি, তথ্য-প্রযুক্তির অধিকতর ব্যবহার এবং সততার সঙ্গে কর্ম সম্পাদনের মাধ্যমে কর ব্যবস্থাকে আরো আধুনিক, গতিশীল ও পরিপালনমুখী করার জন্য এনবিআর নিরলসভাবে কাজ করছে।

এনবিআর চেয়ারম্যান আরো বলেন,করদাতাদের স্বেচ্ছা পরিপালনের মাধ্যমে গত অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। একই সঙ্গে তাদের অকুন্ঠ সমর্থন ও সহযোগিতার ফলে আগামী অর্থবছরেও নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা অর্জন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

এনবিআরের আয়কর পরিপত্র প্রকাশ

আপডেট টাইম : ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০১৬