ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

পোস্টারে স্কুলের প্রেমিক-প্রেমিকাদের নাম

ভারতের দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার সোনাখালী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রেমিক-প্রেমিকাদের নামের তালিকা পোস্টারে পোস্টারে ছড়িয়ে দেয়া হয়েছে। স্কুলের ভেতরকার দেওয়ালে দেওয়ালে লাগানো হয়েছে এমন পোস্টার। পোস্টারের উপরে বড় বড় অক্ষরে শিরোনাম ‌’সোনাখালী হাইস্কুলের বর্তমান প্রেমের তালিকা’। এরপর সারিবদ্ধভাবে স্কুলের ছাত্রছাত্রীর নাম, আর নামের পাশে কে কোন শ্রেণিতে পড়ছে তা লেখা।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, স্কুলের ছেলে-মেয়েদের যত্রতত্র প্রেম করে বেড়ানোর চিত্র আজকাল যেন বেশিই চোখে পড়ে। বইপত্রের সঙ্গে যোগাযোগ তাদের মনে হয় কমে গেছে। তাতেই বিরক্ত হয়ে ‘পি সি এস’ (পিপলস কমিটি অফ সোনাখালি) নামে স্থানীয় মানুষজন এই পোস্টার লাগিয়েছেন। এখানেই শেষ নয়, এমন তালিকা ভবিষ্যতে আরও প্রকাশ করা হবে বলে জানিয়েছে তালিকা প্রস্তুতকারীরা। তাদের ধারণা, প্রেমিক-প্রেমিকাদের নাম প্রকাশ্যে এলে ছেলে-মেয়েরা হয়তো পড়ালেখায় মনোযোগ দেবে।

তালিকায় দেখা গেছে, একজন একইসঙ্গে দুই-তিনজনের সঙ্গে প্রেম করছেন। যা নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গেছে। তবে পোস্টারে নাম থাকা একাদশ শ্রেণির এক ছাত্রের দাবি, তাদের বদনাম ছড়ানোর উদ্দেশ্যে কিছু অসৎ মানুষ এমন কাজ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

পোস্টারে স্কুলের প্রেমিক-প্রেমিকাদের নাম

আপডেট টাইম : ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০১৬