ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

অভিজিৎ-দীপনের খুনিরা দেশ ছেড়ে গেছে

ব্লগার অভিজিৎ রায় ও প্রকাশক ফয়সল আরেফিন দীপনের হত্যাকারীদের অনেকে দেশ ছেড়ে চলে গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিঞা। বুধবার ডিএমপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, অভিজিৎ ও দীপন হত্যায় উল্লেখযোগ্য অগ্রগতি আছে। কারা খুন করেছে সেই নাম ঠিকানাও পেয়েছি। কেউ গ্রেফতার হয়েছে, কিন্তু অনেককে গ্রেফতরা করা সম্ভব হয়নি। এরইমধ্যে অনেকে বাংলাদেশ ছেড়ে চলে গেছে। এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখছি।
তিনি বলেন, পরিকল্পিত খুন যেগুলো এরই মধ্যে হয়েছে সেগুলো ভাবার বিষয়। এটি স্পেশাল অ্যাফোর্ট দেবার বিষয়।
ডিএমপি কমিশনার বলেন, ব্লগার, প্রকাশক হত্যায় সারা দেশে এ পর্যন্ত ২১টি মামলা হয়েছে। তার মধ্যে ১৬টা মামলার ডিটেকশন হয়েছে। ঢাকা মহানগরে মোট ১১টা মামলা হয়েছে। ঐ ঘটনাগুলো জঙ্গি গ্রুপ করেছে বলে ধারণা।
তিনি বলেন, ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার রায় হয়েছে। সেখানে আট জনকে বিভিন্ন মেয়াদে দন্ড দেয়া হয়েছে এবং দুইজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। অন্যান্য মামলাগুলোর চার্জশিট দেয়া হয়েছে, কতগুলো মামলার এখনো তদন্ত চলছে। তার একটি হলো অভিজিত্ হত্যা মামলা, একটি দীপন হত্যা মামলা যেটি শাহবাগে হয়েছিল, আরেকটি শুদ্ধস্বরে হত্যাচেষ্টা মামলা যেটি মোহাম্মদপুরে হয়েছিল, আরেকটি হলো নিলয় হত্যা মামলা- এগুলো তদন্তাধীন রয়েছে।
অভিজিৎ রায় ও ফয়সল আরেফিন দীপন হত্যাসহ আরো কয়েকজনকে হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএসও। তবে বাংলাদেশে এই ধরনের কোনো সংগঠন নেই বলে দাবি করে আসছে সরকার।
ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশকে তিনটি পিকআপ ভ্যান দেয়া উপলক্ষে ডিএমপি কমিশনারের কার্যালয়ে ঐ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

অভিজিৎ-দীপনের খুনিরা দেশ ছেড়ে গেছে

আপডেট টাইম : ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬