বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে মৌখিক পরীক্ষা দিয়েছেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ১১ জন প্রার্থী। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে ডেপুটি গভর্নর নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটি এ সাক্ষাৎকার গ্রহণ করেন। আজ বৃহস্পতিবার আরো ৯ পার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডেপুটি গভর্নর পদে মৌখিক পরীক্ষা অংশ নেয়া প্রার্থীদের বেশির ভাগই বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক নির্বাহী পরিচালক। পাশাপাশি রয়েছেন বিভিন্ন সরকারি- বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও উপ-ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া সাবেক ব্যাংকার এবং অর্থনীতিবিদও আছেন বলে জানা গেছে। বুধবার যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা হলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আহসান উল্ল্যাহ, মাহফুজুর রহমান, আবদুল হক, কাজী নাসির আহমেদ এবং বর্তমানে দায়িত্বরত নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এস এম মনিরুজ্জামান, নওশাদ আলী চৌধুরী, আব্দুর রহিম, নির্মল চন্দ্র ভক্ত, বিষ্ণুপদ সাহা। এছাড়া রূপালী ব্যাংকের ডিএমডি খলিলুর রহমান, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক।
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না
নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস
১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান
ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা
৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী
দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার
ডেপুটি গভর্নর নিয়োগ ১১ প্রার্থী মৌখিক পরীক্ষা দিলেন
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০১৬
- 839
Tag :
জনপ্রিয় সংবাদ


























