ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

ইলিশ চায় থাইল্যান্ড

বাংলাদেশ থেকে ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ থাইল্যান্ড। থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমন সুয়ান্নাপংসে বুধবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সঙ্গে দেখা করে এই আগ্রহ ব্যক্ত করেন।

এ সময় মন্ত্রী সম্ভাব্যতা যাচাই করে দেশটিতে ইলিশ রফতানিতে সম্মতি প্রকাশ করেছেন বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মৎস্যমন্ত্রী এ সময় রেকর্ড পরিমাণ ইলিশ উৎপাদনসহ মৎস্য খাতের অবস্থা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন এবং থাইল্যান্ডের সহায়তা কামনা করেন।

thai

থাই রাষ্ট্রদূত মন্ত্রীকে থাইল্যান্ড সফরের আমন্ত্রণ জানান এবং সে দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতসমূহ পরিদর্শনের অনুরোধ জানিয়ে বলেন, পরিদর্শনের মাধ্যমে থাইল্যান্ড থেকে বাংলাদেশের কিছু গ্রহণ করার থাকলে বাংলাদেশ তা গ্রহণ করবে। তেমনি থাইল্যান্ডও এসব খাতে বাংলাদেশ থেকে প্রয়োজনীয় যা কিছু গ্রহণ করতে আগ্রহী তাও গ্রহণ করবে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।

থাইল্যান্ড সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলে থাই রাষ্ট্রদূত মন্ত্রীকে আশ্বস্ত করেন।

বাংলাদেশের ইলিশের বেশ চাহিদা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। এছাড়া ইউরোপ ও আমেরিকার যেখানে বাঙালিরা রয়েছেন, সেসব দেশেও ইলিশের চাহিদা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

ইলিশ চায় থাইল্যান্ড

আপডেট টাইম : ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০১৬