ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, ট্যালেন্টপুলে ৩২,৯৬৫ জন বন্যা-পাহাড়ধসে দুর্যোগ মোকাবিলায় বিজিবি মোতায়েন মুজিববর্ষ পালনে ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা খরচ ভারী বর্ষণে রাজধানী জলমগ্ন, নগরবাসীর দুর্ভোগ চরমে চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান

তবুও নিজেদের ফেভারিট বলছেন না মাশরাফি

ইংল্যান্ডের বিপক্ষে গত পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে তিনবারই জিতেছে টাইগাররা।  শেষবার বাংলাদেশ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল অ্যাডিলেডে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে। যেটিতে টাইগাররা জিতেছিল ১৫ রানের ব্যবধানে।

এতো গেল মুখিমুখি লড়াইয়ের কথা। সাম্প্রতিক পারফরম্যান্সেও ইংলিশদের কোনো অংশে কম যায় না বাংলাদেশ। সমান সমান। ২০১৫ থেকে এখন পর্যন্ত তারা খেলেছে ৪১টি ম্যাচ। যার মধ্যে জয় ২১টি ম্যাচে। অন্যদিকে বাংলাদেশ খেলেছে ২১ ম্যাচ, যার ১৫টিতে জিতেছে টাইগাররা। এছাড়া ঘরের মাঠে টানা ৬টি সিরিজ জয়ের পর ইংল্যান্ডের বিপক্ষে পুরো আত্মবিশ্বাস নিয়েই নামছে বাংলাদেশ।

তবুও ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের ফেভারিট মানছেন না মাশরাফি। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, নিজেদের ফেভারিট বলা কঠিন। আশা করছি ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা সেটির জন্য প্রস্তুত।’

সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে কী হয়েছে তা নিয়েও ভাবছেন না টাইগার অধিনায়ক, ‘নতুন সিরিজ, এখান নতুন শুরুর চিন্তাই করি। সাম্প্রতিক সময়ের কথা ধরলে আমরা বিশ্বের সেরা দলগুলির একটির সঙ্গে খেলতে যাচ্ছি। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সেরার মধ্যে আছে। কাজটা সহজ হবে না। তবে আমরা আত্মবিশ্বাসী। চাপ না নিয়ে খেলতে পারলে ভালো ফল সম্ভব।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

তবুও নিজেদের ফেভারিট বলছেন না মাশরাফি

আপডেট টাইম : ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০১৬