ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি বদলি আদেশ বাতিল, স্বপদে বহাল আনসার-ভিডিপির মহাপরিচালক মিস ইউনিভার্স • এক ফ্রেমে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ, কী বার্তা দিলেন মাহি আগামী বছরের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার

সিম নিবন্ধনে সময় বাড়লো ৩১ দিন

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে সময় বাড়লো ৩১ দিন।  আগামী ৩১ মে রাত রাত ১২টা পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে পুনরায় সিম নিবন্ধন করা যাবে।

তবে ১ মে যেকোনো সময়ের জন্য অনিবন্ধিত সিমগুলো তিন ঘণ্টা বন্ধ থাকবে।

শনিবার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ ঘোষণা দেন।

তিনি বলেন, ৩১ মে রাত ১২টার পর থেকে নিবন্ধিত সিম ছাড়া সব সিম বন্ধ হবে স্থায়ীভাবে।  এ সিমগুলো পরবর্তী ১৫ মাসের জন্য বিক্রি করতে পারবে না কোনো মোবাইল

কোম্পানি।

এর আগে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের সময় বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন তারানা হালিম।  এ বিষয়ে আজ শনিবার বিকেলে ঘোষণা হতে পারে বলে জানিয়েছিলেন তিনি।

শনিবার বেলা ১১টার দিকে রাজধানীতে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘বাংলাদেশে টাওয়ার ব্যবসার সম্ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

তিনি বলেছিলেন, যারা সিম নিবন্ধন করতে পারেননি, তারাও নিবন্ধন করতে পারবেন।  এ ব্যাপারে আজ বিকেল ৫টার দিকে জানানো হবে।

টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদীর সঞ্চালনায় ওই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শওকত মোস্তফা, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ’র (অ্যামটব) মহাসচিব টিআইএম নুরুল কবির ও বিভিন্ন মোবাইল অপারেটররা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

সিম নিবন্ধনে সময় বাড়লো ৩১ দিন

আপডেট টাইম : ০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০১৬