ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন এক বছরের মধ্যে লক্ষ্য ৫ হাজার মেগাওয়াট ফ্যামিলি কার্ডের সঠিক ব্যবহারে দারিদ্র্যমুক্ত হতে পারে সাড়ে ২৮ লাখ মানুষ: বিশ্বব্যাংক শিক্ষার্থীরাই যার সন্তান, কল্যাণী তাদের স্বপ্নসারথি ভিকির পুলসিরাতে মেহজাবীন এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি সই শিগগির ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি, আলোচনায় যারা ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

লেবার পার্টির ছায়া মন্ত্রণালয়ে টিউলিপ

লেবার লিডার জেরমি করবিনের ছায়া শিক্ষা মন্ত্রণালয়ে যুক্ত হয়েছেন হ্যাম্পস্টেড ও কিলবার্ন এলাকার এমপি বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। রবিবার শ্যাডো মিনিস্টার অ্যাঞ্জেলা রায়নার টিউলিপ সিদ্দিকের নাম ঘোষণা করেন।

অ্যাঞ্জেলা রায়নার ও টিউলিপ সিদ্দিকসহ অপর তিন জন সদস্যের নাম উল্লেখ করে টুইট করার পরই, টিউলিপ তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাঞ্জেলার

ছায়া শিক্ষা মন্ত্রণালয়ের সদস্য হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে ক্ষুদে বার্তা ছাড়েন।

টিউলিপ ছাড়াও ছায়া শিক্ষা মন্ত্রণালয়ে আরও তিন জন এমপি কাজ করবেন। অ্যাঞ্জেলা গর্ডনের শ্যাডো কেবিনেটের অপর সদস্যরা হলেন, গর্ডন মার্সডেন এমপি,মাইক কেইন এমপি ও ইমা লয়েলবাক এমপি।

গত মাসে দলের প্রধান হিসেবে নির্বাচনে যদিও টিউলিপ ওয়েন স্মিথের প্রতি তার সমর্থন দিয়েছিলেন। কিন্তু যখন জেরমি করবিন ৬২ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন, তখন টিউলিপ লেবার পার্টিকে ঐক্যবদ্ধ করতে লেবার সদস্যদের জেরমি করবিনকে সমর্থন করা জরুরি বলে মত দিয়েছিলেন।

বিশ্লেষকরা বলছেন,জেরমি করবিনের প্রতি টিউলিপের এই সিদ্ধান্ত পরিবর্তনের ফলাফলই তাকে লেবার পার্টির এই সম্মানজনক পদ পেতে সহায়তা করেছে। -বাংলা ট্রিবিউন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা

লেবার পার্টির ছায়া মন্ত্রণালয়ে টিউলিপ

আপডেট টাইম : ০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০১৬