ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পুরস্কার নেবেন বিদ্যা

নিউ ইয়র্কে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। দেশে ফিরেই এবার নাটকে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী মিম। চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকা এই তারকা ঈদের বিশেষ নাটকেও এর আগে কাজ করেছেন। তাই এবারের রোজার ঈদের জন্যেও তার হাতে বেশকিছু স্ক্রিপ্ট জমা আছে। অনেক নির্মাতা তাকে কাজের জন্য তাগাদা দিচ্ছেন। তবে মিম একটি সিদ্ধান্ত নিয়েছেন।

মিমের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দেশে ফেরার পর থেকে অনেকে নাটকে কাজ করার জন্য বলছেন। আমিও ভেবেছি এবার একটি মাত্র নাটকে কাজ করব। সেক্ষেত্রে নাটকটি হতে হবে ভালো বাজেটের। আর এর পাশাপাশি আমার কাছে নাটকের গল্পটাও গুরুত্বপূর্ণ। সবকিছু মিলে গেলেই কেবল ঈদের একটি নাটকে দেখা যাবে আমাকে।

এদিকে ১১ মে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করবেন মিম। প্রয়াত নির্মাতা খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ ছবির জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন। এই প্রসঙ্গে মিম বলেন, অভিনেত্রী হিসেবে এটা আমার জন্য বড় একটা অর্জন। প্রধানমন্ত্রীর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করব এটা ভেবে আমার খুব ভালো লাগছে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পুরস্কার নেবেন বিদ্যা

আপডেট টাইম : ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০১৬