ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

নিশা দেশাইয়ের সফরে যেসব বিষয় প্রাধান্য পেতে পারে

চতুর্থবারের মতো বুধবার ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই।

বুধবার থেকে শুরু হতে যাওয়া তিনদিনের সফরে তিনি নিরাপত্তা নিশ্চিতকরণসহ সন্ত্রাসবাদ ও উগ্রপন্থি দমনে ঢাকা-ওয়াশিংটনের সহযোগিতা বিষয়ক আলোচনা গুরুত্ব দেবেন বলে মনে করা হচ্ছে।

কূটনীতি বিশ্লেষকদের ধারণা, সমসাময়িক ইস্যু হিসেবে রাজনৈতিক স্থিতিশীলতা, মুক্তমতের চর্চায় বাধা, মার্কিন দূতাবাস কর্মকর্তা, শিক্ষক ও ব্লগার খুনসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে দশম জাতীয় সংসদ

নির্বাচনের আগে বাংলাদেশে আসেন নিশা দেশাই।  সে সময় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াসহ বিভিন্ন পেশার  প্রতিনিধিদের সঙ্গে।

এরপর ২০১৪ ও ২০১৫ সালে আরো দু’দফা ঢাকায় আসেন নিশা দেশাই।  এবারের সফর একেবারেই ভিন্ন বলে বিশ্লেষকদের ধারণা।

এবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

তবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তার বৈঠক যে হবে তা একপ্রকার নিশ্চিত।

সমসাময়িক ইস্যুতে সুশীল সমাজের সঙ্গেও বসতে পারেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র সরকার এরই মধ্যে জুলহাজ মান্নান হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক গুপ্তহত্যার ঘটনা তদন্তে বাংলাদেশকে সহযোগিতার আগ্রহ ব্যক্ত করেছে, নিশা দেশাইয়ের সফরে সমসাময়িক রাজনৈতিক ইস্যু ও নিরাপত্তা বিষয়ক আলোচনা থাকবে।

একইসঙ্গে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর উদাহরণ টেনে সরকারি দলসহ দেশের সব রাজনৈতিক দলকে স্থিতিশীলতা বজায় রাখার আহবান জানাতে পারেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

নিশা দেশাইয়ের সফরে যেসব বিষয় প্রাধান্য পেতে পারে

আপডেট টাইম : ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০১৬