ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

৭ গুণী ব্যক্তিত্ব পাচ্ছেন শিল্পকলা পদক

দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবার সাতজন গুণী ব্যক্তি পাচ্ছেন ‘শিল্পকলা পদক ২০১৫’। এ গুণীজনেরা হলেন নৃত্যকলায় সালেহা চৌধুরী, লোকসংস্কৃতিতে নাদিরা বেগম, নাট্যকলায় কাজী বোরহানউদ্দীন, যন্ত্রসংগীতে সুজেয় শ্যাম, আবৃত্তিতে নিখিল সেন, চারুকলায় সৈয়দ আবুল বারক আলভী ও কণ্ঠসংগীতে মিহির কুমার নন্দী।

৫ মে বৃহস্পতিবার বেলা তিনটায় দেওয়া হবে ‘শিল্পকলা পদক ২০১৫’। বৃহস্পতিবার বেলা তিনটায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গুণীজনদের এ পদক প্রদান করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ এতে সভাপতিত্ব করবেন।

আজ শিল্পকলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এতে বক্তৃতা করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। আরও উপস্থিত ছিলেন একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী। শিল্পকলা একাডেমি ২০১৩ সাল থেকে ‘শিল্পকলা পদক’ প্রদান করে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

৭ গুণী ব্যক্তিত্ব পাচ্ছেন শিল্পকলা পদক

আপডেট টাইম : ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০১৬