ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

আখেরি মোনাজাত রবিবার সকাল ১১টায়

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে শুরু হবে বলে জানা গেছে। এই মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা মোহাম্মদ সাদ। তাবলীগ জামায়াতের মুরুব্বিদের বরাত দিয়ে গাজীপুরের এসপি হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গাজীপুর জেলা অফিসার এস.এম রাহাত হাসনাত জানান, বিশ্ব ইজতেমার এই আখেরি মোনাজাতে ভিভিআইপি, ভিআইপিসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাগন দেশী-বিদেশী প্রায় ৪০ লাখ মুসল্লি অংশগ্রহণ করবেন।

দুই পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণের জন্য গাজীপুর চান্দনা চৌরাস্তা হতে হাজার হাজার মুসল্লি পায়ে হেটে ইজতেমা ময়দানে যাতায়াত করবে। যে কারণে সকাল ৬টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা হতে টঙ্গী ব্রিজ পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এছাড়াও কালীগঞ্জ-টঙ্গী মহাসড়কের মাজুখান ব্রিজ হতে স্টেশনরোড ওভার ব্রিজ পর্যন্ত এবং কামারপাড়া ব্রিজ হতে মুন্নু টেক্সটাইল মিল গেট পর্যন্ত সড়ক বন্ধ থাকবে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

আখেরি মোনাজাত রবিবার সকাল ১১টায়

আপডেট টাইম : ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭