ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

মোটা স্ত্রীর নিচে চাপা পড়ে স্বামীর মৃত্যু

আরো একটি অদ্ভুত ঘটনার সাক্ষী হল বিশ্ববাসী। প্রতিবেশি ভারতের রাজকোটে অন্যরকম এক দুর্ঘটনায় মারা গেলেন এক বয়স্ক দম্পতি। তারা হলেন- নটবরলাল বিথলানি ও মঞ্জু বিথলানি। তারা থাকতেন অভিজাত কালাভাড় রোডের রমধাম সোসাইটিতে।

সোমবার ভোর চারটে নাগাদ ছেলে আশিসের শ্বাসকষ্টের খবর পেয়ে সিঁড়ি দিয়ে হুড়মুড়িয়ে উঠে ছেলের ঘরে যাচ্ছিলেন মঞ্জুলাদেবী। ঠিক পিছনেই ছিলেন স্বামী নটবরলাল।

সে সময় পা পিছলে ১২৮ কেজির মঞ্জুলা স্বামীর ওপর পড়ে যান। নটবরলালের মাথায় মারাত্মক চোট লাগে, আহত হন মঞ্জুলাও। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে দুজনেরই মৃত্যু হয়।

এই দম্পতির ছেলে আশিসের স্ত্রী নিশা তাঁদের বাঁচানোর চেষ্টা করলে পিছলে পড়েন তিনিও। পায়ে চোট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি। জানা গেছে, রমধাম সোসাইটির দোতলা বাংলোর একতলায় থাকতেন ওই স্বামী স্ত্রী, দোতলায় ছেলে আশিস ও পুত্রবধূ নিশা। সোমবার ভোর চারটে নাগাদ আশিসের শ্বাসকষ্ট শুরু হলে নিশা নীচে ওষুধ আনতে যান। তখনই জেগে উঠে বিষয়টি জানতে পারেন ওই প্রৌঢ় দম্পতি। জানা গেছে, নটবরলাল ও মঞ্জুলা সব সময় আশিসের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকতেন। ভোরবেলা ছেলের অসুস্থতার খবরে যত তাড়াতাড়ি সম্ভব তাঁর কাছে যাওয়ার চেষ্টা করছিলেন তাঁরা। তার জেরে এই দুর্ঘটনা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

মোটা স্ত্রীর নিচে চাপা পড়ে স্বামীর মৃত্যু

আপডেট টাইম : ০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭