ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

তামিম ইকবালের আন্তর্জাতিক রান ৯৯৯৯*

বাংলাদেশের ব্যাটিংয়ের অনেকগুলো রেকর্ডই তার দখলে বা তিনি প্রথমে করেছেন। এবার নিজের সাফ্যলের মুকুটে আরও একটি পালক যোগ করার অপেক্ষায় দেশসেরা ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
টাইগারদের শততম টেস্টে কলম্বোর পি সারা ওভালে আর এক রান বেশি করলেই নাম লেখাতে পারতেন তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ম্যাচের ১০ হাজার রান করার সেই রেকর্ডে! কিন্তু ব্যক্তিগত ৮২ রানে সাজঘরে ফেরায় অপেক্ষা বাড়ে এই ওপেনারের।
টেস্ট শেষে এবার বাংলাদেশের মিশন ওয়ানডে সিরিজ। আগামিকাল ডাম্বুলায় প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবেন তিনি। প্রথম ম্যাচে রানের খাতা খুলতে পারলেই প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তামিম।
শততম টেস্টের আগে ৪৮ টেস্টে তামিমের ঝুলিতে ছিলো ৩৫৪৬ রান। আর সব ফরম্যাট মিলিয়ে মোট রান ছিলো ৯৮৬৮। কলম্বো টেস্টে ১০ হাজার রান পূরণ হতে তার দরকার ছিলো ১৩২ রানের। কিন্তু শততম টেস্টের দুই ইনিংস মিলিয়ে তামিম করেন ৪৯ ও ৮২ রান। তাতে ৯৯৯৯ রানে থামতে হয় তিন ফরম্যাটেই বাংলাদেশের সর্বোচ্চ এই রান সংগ্রাহককে।
এখন পর্যন্ত ৪৯ টি টেস্ট ম্যাচে ৯৪ ইনিংসে ব্যাট করে ৩৯.৫৩ গড়ে বাঁ-হাতি এই ওপেনার রান করেছেন ৩৬৭৭। সর্বোচ্চ ২০৬ রান। টেস্ট ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা আটটি এবং হাফ সেঞ্চুরি করেছেন ২২টি।১৬২ ওয়ানডেতে তামিমের সংগ্রহ ৩২.৪০ গড়ে ৫১২০ রান। ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৪ রান। ওয়ানডে ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা সাতটি এবং হাফ সেঞ্চুরি রয়েছে ৩৪টি। এছাড়া ৫৫টি টি-টোয়েন্টি ম্যাচে ২৪.০৪ গড়ে এক সেঞ্চুরি ও চার হাফ সেঞ্চুরিতে করেছেন ১২০২ রান। ক্যারিয়ার সর্বোচ্চ অপরাজিত ১০৩ রান।
বাংলাদেশের হয়ে ব্যক্তিগত রান সংগ্রাহকের তালিকায় ক্রিকেটের তিন ফরম্যাটেই তামিমের পেছনে রয়েছেন সাকিব আল হাসান। তিন ফরম্যাট মিলিয়ে বিশ্বসেরা এই অলরাউন্ডারের সংগ্রহ ৯২৮৮ রান। ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে বাঁ-হাতি এই অলরাউন্ডারের এখনও প্রয়োজন ৭১২ রান। ইএসপিএন ক্রিকইনফো।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

তামিম ইকবালের আন্তর্জাতিক রান ৯৯৯৯*

আপডেট টাইম : ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭