ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সমাজে শান্তিশৃঙ্খলা রক্ষায় ইমাম সমাজ সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করছেন: জাতীয় ইমাম সম্মেলনে ধর্মমন্ত্রী কায়কোবাদ মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয় ১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ

যুক্তরাজ্যের ইইউ ত্যাগ করা উচিত: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাজ্যের ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ত্যাগ করা উচিত হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদ প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, শরণার্থী সমস্যার কারণে দারুণ হুমকির মুখে আছে ইইউ অঞ্চলের দেশগুলো।
ফক্স নিউজকে দেয়া এই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়নকে ছাড়াই ভাল থাকবে। এটা আমার ব্যক্তিগত অভিমত, কোন অনুরোধ বা উপদেশ নয়। আমি ব্রিটেনকে বেশ ভাল মত চিনি। সেখানে আমার বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে। আমি চাই, তারা নিজেরা নিজেদের সিদ্ধান্ত নেবে।
তিনি এ সময় আরো বলেন, ইউরোপের জন্য শরণার্থী মারাত্মক এক সমস্যা। আর সেই সমস্যাকে আরো বাড়িয়ে তুলছে ইউরোপিয়ান ইউনিয়ন।
এদিকে গত এক মাস ধরে যুক্তরাজ্যকে ইইউ-এর সঙ্গে থাকার আহ্বান জানিয়ে আসছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ব্রিটেন ও জার্মান সফরেও তিনি ব্রিটেনকে ইইউতে থাকার অনুরোধ জানায়। তিনি এ সময় জানায়, ব্রিটেন ইইউ ভুক্ত না থাকলে আমেরিকার সাথে সম্পর্ক ‘রাণীর যুগের মত’ হয়ে যাবে।
এ সময় তিনি আরো বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের মত শক্তিশালী একটি গোষ্ঠিকে নেতৃত্ব দেয়ার বদলে ত্যাগ করাটা হবে ব্রিটেনের ভুল।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম

যুক্তরাজ্যের ইইউ ত্যাগ করা উচিত: ডোনাল্ড ট্রাম্প

আপডেট টাইম : ০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০১৬