ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

পদ্মা সেতু প্রকল্পে ফিরতে চেয়েছিল বিশ্বব্যাংক

বহুল প্রত্যাশিত বহুমুখী পদ্মা সেতু প্রকল্পে দাতা সংস্থা বিশ্বব্যাংক আবারো ফিরতে চেয়েছিল বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শুক্রবার পদ্মা সেতু প্রকল্পের কাজ পরিদর্শন শেষে প্রকল্প কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, বিশ্বব্যাংকের প্রতিনিধিরা আমার সঙ্গে দেখা করে এ প্রকল্পে আবার রিভিউ করার অনুরোধ জানায়। তারা বলেছিল, পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বিষয়ে নতুন চিন্তা করার এখনো সময় আছে। কিন্তু আমরা বলেছি এটা আমাদের সম্মান ও স্বপ্নের প্রকল্প। এ প্রকল্পে আর কাউকে রাখবো না।

পরিকল্পনা মন্ত্রী বলেন, পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। পিলার বসানোর কাজের সঙ্গে পাইলিং বসানোর কাজ শুরু হয়েছে। পাইলিং শেষ হলে সেতুর মূল কাজ শেষ হতে খুব বেশি সময় লাগবে না।

তিনি বলেন, পদ্মা সেতু একটি ঐতিহাসিক প্রকল্প। শুধু আমাদের জন্য না আগামী প্রজন্মের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। এ প্রকল্প ছাড়া আরো বেশ কয়েকটি বড় প্রকল্প এগিয়ে যাচ্ছে। এগুলো বাস্তবায়ন হলে মোট দেশজ উৎপাদন-জিডিপি প্রবৃদ্ধি আরো বাড়বে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আজকে পদ্মা সেতুর কাজের কতটুকু অগ্রগতি হয়েছে তা দেখে গেলেন। আপনাদের মাধ্যমে পুরো জাতিকে এ প্রকল্পের অগ্রগতি সর্ম্পকে জানাবেন। আপনাদের মাধ্যমে জাতি জানার পর তা বিশ্বাস করবে। পুরো জাতি উদ্বুদ্ধ হয়ে আমাদের সহযোগিতা করবে।

তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন হলে পদ্মার এপার ওপারের কোনো দূরত্ব থাকবে না, একাকার হয়ে যাবে। এপার-ওপারের মানুষের মধ্যে কোনো বিভেদ থাকবে না। এ সময় উপস্থিত ছিলেন, পরিকল্পনা সচিব মোহাম্মাদ তরিকুল ইসলাম, প্রকল্প পরিচালক শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

পদ্মা সেতু প্রকল্পে ফিরতে চেয়েছিল বিশ্বব্যাংক

আপডেট টাইম : ০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০১৬