ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত-পাকিস্তান

চ্যাম্পিয়নস ট্রফির আগে ভারত-পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মূল লড়াইয়ে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। আর এই দুটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি ভারত ও পাকিস্তান।

তিনি আরো বলেন,‘আমরা আগামী মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলব। এর আগে ইংল্যান্ডে দশদিনের ক্যাম্প করব। সেখানেও দুটি ৫০ ওভারের ম্যাচ খেলব। এর একটি এসেক্সের বিপক্ষে। আয়ারল্যান্ডে আমরা চারটি ম্যাচ খেলার সুযোগ পাব। সেখান থেকে আমরা যাব চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে। ওখানে খেলার আগে আমরা পাকিস্তান ও ভারতের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলব। ’

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিয়েছিল বাংলাদেশ। দশ বছর পর মাশরাফি বিন মুর্তজার হাত ধরে আবারও আইসিসির মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি বছরের পহেলা জুন পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত-পাকিস্তান

আপডেট টাইম : ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭