ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুসন্ধানে দুদক আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের দেওয়া হচ্ছে সর্বাধুনিক অস্ত্র: ট্রাম্প কাল থেকে কারখানায় চাহিদানুযায়ী মিলবে গ্যাস-বিদ্যুৎ, ব্যবসায়ীদের আশ্বাস প্রধানমন্ত্রীর ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত রাজধানীর আবাসিক হোটেল নিয়ে ডিএমপি কমিশনারের নির্দেশনা ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ: স্পিকার নতুন সরকারের প্রথম সচিব সভা মঙ্গলবার, যা থাকছে আলোচ্যসূচিতে গ্রেট ওয়াল আল্ট্রা-ট্রেইল রেসে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইমামুর রহমান ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

আমি যতদিন থাকবো, রুহুল আমীন হাওলাদারও থাকবে

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, রুহুল আমীন হাওলাদার তার অত্যন্ত বিশ^স্ত মানুষ। তিনি যতদিন থাকবেন হাওলাদার তার সঙ্গেই থাকবেন। মাঝখানে একটু ভুল বোঝাবুৃঝি হলেও এখন আর তা নেই বলে দাবি করেন তিনি।

বুধবার বিকালে দীর্ঘ ১০ বছর পর পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জনগণ ভাবছে ইউপি নির্বাচনে জাপা আওয়ামী লীগের সঙ্গে ভাগাভাগি করে চেয়ারম্যান বানাচ্ছে। বাস্তবে তা সত্য নয় বলে দাবি করেন তিনি।

এর আগে জেলা শিল্পকলা অ্যাকাডেমির সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।

এ সময় তার আরও উপস্থিত ছিলেন পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, সুনীল শুভ রায়, এস. এম ফয়সাল চিশতী, আবদুস সবুর আসুদ এবং পার্টির ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান রতœা এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক সাবেক সংসদ সদস্য আবদুর রাজ্জাক খানের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট তারিকুজ্জামান মনি প্রমুখ।

সম্মেলনে দ্বিতীয় অধিবেশন না করে কণ্ঠ ভোটে আবদুর রাজ্জাক খানকে সভাপতি এবং খায়রুল আলম মামুনকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন এরশাদ। পরে কুয়াকাটার উদ্দেশ্যে পটুয়াখালী ত্যাগ করেন সাবেক এই রাষ্ট্রপতি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অনুসন্ধানে দুদক আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

আমি যতদিন থাকবো, রুহুল আমীন হাওলাদারও থাকবে

আপডেট টাইম : ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০১৬