ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী ৩ দিনের রিমান্ডে নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নারীরা কি গাড়ি চালাতে পারবেন, ইসলাম কী বলে এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য দিল্লি­ অপেক্ষা করছে: দীনেশ ত্রিবেদী মির্জা ফখরুল আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব: অর্থমন্ত্রী নবনির্বাচিত প্রেসিডেন্টকে লাল গোলাপের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যে কারণে ভোট দেননি তারা

নির্বাচন পদ্ধতির পরিবর্তন চান এরশাদ

জাতীয় পার্টির সম্মেলনের লোগো উন্মোচন করা হয়েছে। দলটির চেয়ারম্যান হুসেইন  মুহাম্মদ এরশাদ সোমবার গুলশানে এক অনুষ্ঠানে এ লোগো উন্মোচন করেন। আগামী ১৪ মে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের ৮ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

লোগো উন্মোচন করে এরশাদ বলেন, ‘এ সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টি আবার জেগে উঠবে। এ সম্মেলন হবে সবচেয়ে ঝাঁকজমকপূর্ণ। সম্মেলনের মাধ্যমে নেতাকর্মীরা উজ্জীবিত হবে। মানুষও পার্টি সম্পর্কে নতুন বার্তা পাবে।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা নিজের দলের ব্যাপারে খোঁজখবর রাখো না। এটা ঠিক না। তোমাদেরকে অবশ্যই দলের ভালো-মন্দের খোঁজখবর রাখতে হবে। ২৫ বছর ক্ষমতার বাইরে থাকার পর আমরা ৩৫টি ইউপিতে জয়লাভ করেছি। বিএনপি ২৫ বছর ক্ষমতার বাইরে থাকলে তাদের অস্তিত্ব থাকত না।’

বর্তমান নির্বাচন পদ্ধতি পরিবর্তনের আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ‘এভাবে নির্বাচন চলতে পারে না। পৃথিবীর অধিকাংশ দেশে ভোটাররা ব্যক্তিকে ভোট দেয় না, ভোট দেয় দলকে। এ পদ্ধতিতে নির্বাচন হলে দেশে নির্বাচনী সহিংসতা হবে না।’

দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, ‘এ সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী হবে।’ এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘আজ সৃষ্টি-সুখের উল্লাসে’ কবিতাটি আবৃত্তি করে শোনান রওশন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নেতা জি এম কাদের, রহুল আমিন হাওলাদার, সাইদুর রহমান টেপা প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী ৩ দিনের রিমান্ডে

নির্বাচন পদ্ধতির পরিবর্তন চান এরশাদ

আপডেট টাইম : ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০১৬