বার্সেলোনা হয়ে ৫০০ গোলের রেকর্ড গড়েছেন লিয়নেল মেসি। আর আর্জেন্টাইন তারকার এই রেকর্ড হয়েছে দুর্দান্ত এক ম্যাচে। মৌসুমের শেষ এল ক্ল্যাসিকোতে রোববার রাতে মেসির জোড়া গোলে রিয়াল মাদ্রিদকে শেষ মিনিটে ৩-২ গোলে পরাজিত করে লা লিগা টেবিলের শীর্ষে উঠে এসেছে কাতালানরা।
রোবাবারের ম্যাচে প্রথম গোল করে লা লিগার গুরুত্বপূর্ণ এই ম্যাচে কাতালানদের সমতায় ফেরায় আর্জেন্টাইন তারকা। এর আগে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর গোলে ২৮ মিনিটে এগিয়ে গিয়েছিল স্বাগতিক মাদ্রিদ। এরপর মেসি দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে গোল করে দলের জয়ের পাশাপাশি কাতালান জায়ান্টদের হয়ে দারুন এই মাইলফলক স্পর্শ করেন।
অসাধারণ এই কৃতিত্ব অর্জনে ২৯ বছর বয়সী মেসি বার্সেলোনার জার্সি গায়ে ৫৭৭টি ম্যাচ খেলেছেন। মাত্র ১৩ বছর বয়সে ২০০১ সালে বার্সায় যোগ দেন মেসি। ২০০৫ সালের ১ মে ক্যাম্প ন্যুতে আলবাসেটের বিপক্ষে রোনালদিনহোর পাস থেকে মেসি প্রথম সিনিয়র ম্যাচে গোল করেছিলেন। লা লিগায় তার গোলসংখ্যা ৩৪৩টি, চ্যাম্পিয়নস লীগে ৯টি, কোপা ডেল রে’তে ৪৩টি, সুপারকোপা ডি এস্পানাতে ১২টি, ক্লাব বিশ্বকাপে পাঁচটি ও ইউয়েফা সুপার কাপে তিনটি। ইউরোপের সর্বোচ্চ আসরে তিনি দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বি ক্রিশ্চিয়ানো রোনালদোর তুলনায় ছয় গোল পিছনে রয়েছেন। রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হ্যাটট্রিক করে চ্যাম্পিয়নস লীগে গোলের সেঞ্চুরি করেছেন।
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই
দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী
সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ
গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির
ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান
অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান
‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর
এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক
এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী
চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল
বার্সার হয়ে ৫০০তম গোলের রেকর্ড মেসির
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০১৭
- 545
Tag :
জনপ্রিয় সংবাদ



























