সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ
ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন
রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার
রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো
চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি
প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির
সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে। জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে।
কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন
এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা
বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো
একসময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো বড়পর্দায় ‘সুড়ঙ্গ’ দিয়ে রাজকীয় অভিষেকের সূচনা করেছিলেন। এবারের ঈদে তার সেই জনপ্রিয়তা যেন কয়েকগুণ
বিয়ে নয়, বাগদান সম্পন্ন হয়েছে লুবাবার
এক ফেসবুক পোস্ট ঘিরে যখন তুমুল সমালোচনার মুখে তখনই ‘বিয়ের প্রসঙ্গ’ নিয়ে মুখ খুললেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। জানিয়েছেন তার বাগদান
তুমি মানুষ ভালা না
ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা মৌলিক নতুন গান নিয়ে নিয়মিত হাজির হয়ে থাকেন। সম্প্রতি মুক্তি পাওয়া তার গাওয়া
নায়িকাদের সঙ্গে ফাঁস হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন শরিফুল রাজ
ঢাকাই সিনেমায় অভিষেকের পর থেকেই নানা কারণে আলোচনায় আছেন শরিফুল রাজ। কাজের পাশাপাশি ব্যক্তিজীবন, সহশিল্পীদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন এবং সোশ্যাল
নিজ বাড়ি থেকে জনপ্রিয় কোরিয়ান অভিনেতার মরদেহ উদ্ধার
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সাং-বোর মরদেহ উদ্ধার করা হয়েছে নিজের বাসা থেকে। ৪৪ বছর বয়সে তার এই আকস্মিক মৃত্যুতে
আজ থেকে আমরা স্বাধীন
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা ও দেশের মানুষের প্রতি ভালোবাসা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বুধবার (২৬
ফের বিয়ে করলেন অভিনেত্রী ফিজা
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ফিজা আলী বিয়ে করেছেন। তার বরের নাম এজাজ খান। ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা। ইনস্টাগ্রামে
পরকীয়ার অভিযোগে এবার সংসার ভাঙলো অভিনেত্রী মৌসুমী হামিদের
ছোটপর্দার পরিচিত মুখ মৌসুমী হামিদ। বছর দুয়েক আগে পারিবারিক সিদ্ধান্তে লেখক ও নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে বিয়ে করেছিলেন তিনি।
আমার কেবলই মনে হয়েছে, নূর যেন বেঁচে থাকে
ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। ঈদের সিনেমার রেসে নেমেছেন ঢালিউড কিং শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদের
বিয়ে করেছেন মারধর কান্ডে আলোচিত মনিকা কবির
ঢাকার রাস্তায় পথচারীকে মারধর ও কটূক্তির ঘটনায় আদালত পর্যন্ত গড়ানো সেই আলোচিত রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির আবারও আলোচনায়। তবে




















