ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন এক বছরের মধ্যে লক্ষ্য ৫ হাজার মেগাওয়াট ফ্যামিলি কার্ডের সঠিক ব্যবহারে দারিদ্র্যমুক্ত হতে পারে সাড়ে ২৮ লাখ মানুষ: বিশ্বব্যাংক শিক্ষার্থীরাই যার সন্তান, কল্যাণী তাদের স্বপ্নসারথি ভিকির পুলসিরাতে মেহজাবীন এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি সই শিগগির ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি, আলোচনায় যারা ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

ভেনিস চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন সুনেরাহ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে সুনেরাহ অভিনীত নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্র ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে।

ফলে দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্যও এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্ত।এই ঐতিহাসিক অর্জনের অংশ হতে এবং সিনেমাটির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে যোগ দিতে শিগগিরই ইতালির ভেনিস শহরের উদ্দেশে উড়াল দেবেন সুনেরাহ।

ভেনিসের মতো বিশ্বমানের চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়াকে শুধু ব্যক্তিগত ক্যারিয়ারের সাফল্য হিসেবে দেখছেন না এই অভিনেত্রী। বরং আন্তর্জাতিক এই আয়োজনকে বিশ্ব চলচ্চিত্র সম্পর্কে নতুন অভিজ্ঞতা অর্জনের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেই দেখছেন তিনি।

বিশ্বের খ্যাতনামা নির্মাতা, আন্তর্জাতিক তারকা ও চলচ্চিত্র বিশেষজ্ঞদের একই মঞ্চে কাছ থেকে দেখার এবং তাদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ সুনেরাহর অভিনয়জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদী তিনি।

এর মধ্য দিয়ে দেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নিজের কাজের পরিচয় তুলে ধরার সুযোগ পাচ্ছেন সুনেরাহ।

প্রথম সিনেমা ‘ন ডরাই’ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। অভিনয়দক্ষতা দিয়ে অল্প সময়েই ঢালিউডে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি।

এবার দেশের গণ্ডি পেরিয়ে তার ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে আরো বড় একটি আন্তর্জাতিক অর্জন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা

ভেনিস চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন সুনেরাহ

আপডেট টাইম : ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬