ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাত্রীদের সুসংবাদ দিল মেট্রোরেল কর্তৃপক্ষ অভিবাসন ও সুবিধা বাড়িয়ে বিশ্বসেরা মেধাবীদের নিয়ে যেতে চায় কানাডা খালেদা জিয়াকে শিগগিরই দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা নেই মেডিকেল বোর্ডের: চিকিৎসক নির্বাচনের আগে প্রশাসনে বাড়ছে পদোন্নতির চাপ ভয়মুক্ত ভোটের নিশ্চয়তা সেনাবাহিনীর ভূমিকায় গণতন্ত্রের নিরাপত্তা সময় নষ্ট না করে নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান তারেক রহমানের তফসিলের পর বেআইনি ও অনুমোদনহীন সমাবেশ–আন্দোলন নিয়ন্ত্রণ করবে সরকার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ, পদত্যাগের গুঞ্জন ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে : মমতা প্রাথমিকে শীতকালীন ছুটি বাতিল করে পরীক্ষা নেওয়ার নির্দেশ

পবিত্র হজ করতে বিশ্বের ১৩ লাখ মুসলিম এখন মক্কায়

পবিত্র হজ পালন করতে এ বছর সারা বিশ্ব থেকে ১৩ লাথ ২৩ হাজার ৫২০ জন মুসলিম মক্কায় পৌঁছেছেন। তারা আগামী রোববার আরাফাতের ময়দানে হজের জন্য মিলিত হবেন।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল সোলাইমান আল ইয়াহইয়া জানিয়েছেন, হাজিদের মধ্যে ১২ লাখ ৪৫ হাজার ২০৩ জন বিমানে পৌঁছেছেন।

তারা জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ও মদিনার প্রিন্স

মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পৌঁছান বলে জানান তিনি।

প্রতিবেশী দেশগুলো থেকে সড়ক পথে সৌদি পৌঁছান ৬৫ হাজার ৫৯৪ জন হাজি। এছাড়া বাকিরা জেদ্দা ইসলামী সমুদ্রবন্দরসহ অন্য সমুদ্রবন্দর দিয়ে পৌঁছান।

আল ইয়াহইয়া জানিয়েছেন, হজের নির্দেশনা না মানায় এরই মধ্যে ২১৬ জন বিদেশী মুসল্লিকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ৫২ জন যাদের পাসপোর্ট সংক্রান্ত জটিলতা রয়েছে।

এদিকে মক্কার হজ প্রস্তুতি কমিটির চেয়ারম্যান হাশিম আল ফালিহ বলেছেন, বৃহস্পতিবার পর্যন্ত বিনা অনুমতিতে হজ করতে আসা এক লাখ ৮৯ হাজার জনকে মক্কাসহ পবিত্র স্থানগুলোতে প্রবেশকালে ফেরত পাঠানো হয়েছে।

তিনি জানান, যেসব সৌদি নাগরিক বিনা অনুমতিতে হজের চেষ্টা করবে তারা কারা ও অর্থদণ্ডের মুখোমুখি হবে। বিদেশী নাগরিকদেরও একই দণ্ডের পাশাপাশি দেশে ফেরত পাঠানো হবে বলে জানান হাশিম আল ফালিহ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

যাত্রীদের সুসংবাদ দিল মেট্রোরেল কর্তৃপক্ষ

পবিত্র হজ করতে বিশ্বের ১৩ লাখ মুসলিম এখন মক্কায়

আপডেট টাইম : ১০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০১৬