ঢাকা , রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের নির্দেশে ওসমান হাদির চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিলেন ব্যবসায়ী ফাহিম আমাদের ইসলাম ও মওদুদীর ইসলাম এক নয় নির্বাচনে অংশ নিলেও জামায়াত একটি আসনও পাবে না: আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী সুদানের আবেইতে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত তারেক রহমানের সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্ত দেশের ৯৬ ভাগ ইন্টারনেট ব্যবহারকারী এআই ব্যবহার করেন সপ্তাহজুড়ে শৈত্যপ্রবাহে কাঁপবে ৪ থেকে ৫ জেলা হাদিকে নিয়ে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে মাঠ, কৃষকের বাড়তি লাভের আশা দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ হাদির উপর গুলি, নির্বাচন হবে কিনা তা নিয়ে আশঙ্কা: বদিউল আলম মজুমদার

হজের নিবন্ধন শুরু ১০ মে

হজের নিবন্ধন কার্যক্রম আগামী ১০ মে শুরু হচ্ছে, চলবে ২৬ পর্যন্ত । নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করে নিবন্ধন করা যাবে।ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বেসরকারি হজযাত্রীদের হজ প্যাকেজের ১ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা এজেন্সিগুলো নির্ধারিত ২৩ ব্যাংকের মাধ্যমে বিজনেস অটোমেশনের প্রস্তুত করা পেমেন্টে ভাইচারে সোনালী ব্যাংকে নির্ধারিত হিসাবে জমা দিতে হবে।

কেবলমাত্র ব্যাংকে টাকা পরিশোধের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই হজযাত্রীদের পিলগ্রিম আইডি দেওয়া হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৬ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম গত ২৮ মার্চ সম্পন্ন হয়েছে। ওই সময় পর্যন্ত ৮৮ হাজার ১৯৭ জন প্রাক-নিবন্ধনকারী ও গাইড মোনাজ্জেমসহ কোটা পূর্ণ হয়েছে। বর্তমানে চলতে থাকা প্রাক-নিবন্ধনকারীদের ২০১৭ সালের হজে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে।

তবে সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের ২০১৬ সালের প্রাক-নিবন্ধন চলমান রয়েছে।

প্রত্যেক হজ এজেন্সিকে বাড়ি বা হোটেল ভাড়া, খাওয়া খরচ ও পরিবহন ফি বাবদ আলাদা অর্থ সৌদি আরবে এজেন্সির নামে ব্যাংক হিসাবে জমা রাখতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ গত ২৭ এপিলের তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ৪ হাজার ৪৪ জন। বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৪০০ জন।

সরকারি ও বেসরকারি মিলিয়ে সর্বমোট প্রাক্-নিবন্ধিত হজযাত্রী ১ লাখ ৩৭ হাজার ৪৪৪ জন। প্রাক্-নিবন্ধন স্বেচ্ছায় বাতিল করেছেন (সরকারি ২৪, বেসরকারি ৩৯৭ জন) ৪২১ জন।

আগামী ১০ সেপ্টেম্বর (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত (চাঁদ দেখা সাপেক্ষে) হবে। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশে থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার বাকি ৯১ হাজার ৭৫৮ জন (গাইড ও অন্যা্ন্যসহ ৩,৫৫৮ জন সংরক্ষিত, সাধারণ হজযাত্রী ৮৮,২০০ জন) বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালন করতে পারবে।

গত ২০ মার্চ আনুষ্ঠানিকভাবে শুরু হলেও মূলত হজের প্রাক-নিবন্ধন শুরু হয় ২৩ মার্চ।

প্রাক-নিবন্ধন ফি সরকারি হজযাত্রীদের ক্ষেত্রে ৩০ হাজার টাকা ও বেসরকারি হজযাত্রীদের ক্ষেত্রে ৩০ হাজার ৭৫২ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের নির্দেশে ওসমান হাদির চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিলেন ব্যবসায়ী ফাহিম

হজের নিবন্ধন শুরু ১০ মে

আপডেট টাইম : ০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০১৬