ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে আছে, থাকবে জুলাই কারও একার নয়, বাংলাদেশের সব মানুষের: মৎস্য প্রতিমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি: ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ভাঙচুর মালয়েশিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে সংস্কারের মাধ্যমে চলমান প্রাতিষ্ঠানিক রূপান্তর অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বাহিনীর পক্ষ থেকে আয়োজিত বিভিন্ন কর্মসূচি থেকে এই প্রত্যয় জানানো হয়। বুধবার (৫ আগস্ট) রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে দিবসটি উপলক্ষে আলোচনাসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। দপ্তরের পাশাপাশি সারা দেশে বাহিনীর রেঞ্জ, জেলা, ব্যাটালিয়ন ও উপজেলা কার্যালয়েও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, ‘বিভিন্ন স্তরের অনৈতিক চর্চা, অপেশাদারি ও জবাবদিহিহীনতার সংস্কৃতি জনগণের প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে বৈষম্য তৈরি করে। সততা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও জনগণের সেবাই প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর প্রধান কর্তব্য।’ তিনি আরো উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে আনসার ও ভিডিপির প্রশাসনিক, প্রশিক্ষণ ও অপারেশনাল কার্যক্রমে যুগান্তকারী পরিবর্তন এসেছে। সাম্যতা ও ন্যায্যতার ভিত্তিতে বিভিন্ন কার্যক্রম ডিজিটাল রূপান্তরের আওতায় আনা হয়েছে, যার ইতিবাচক প্রভাব ছড়িয়ে পড়ছে তৃণমূল পর্যায়ে। সকল নেতিবাচক প্রতিবন্ধকতা পেরিয়ে বাহিনীটি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে সুসংহত অবস্থান তৈরি করছে বলেও তিনি জানান। দিবসটি উপলক্ষে দেশের প্রতিটি কার্যালয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এ ছাড়া শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, ভাষা শহীদ আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন প্রতিযোগিতা, আনসার ও ভিডিপি হাসপাতালে রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন এবং শহীদদের রুহের মাগফিরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি, রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনীয়তা ও নতুন বাংলাদেশের রূপান্তরের অভিযাত্রা তুলে ধরে নির্মিত আটটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এসব প্রামাণ্যচিত্রের শিক্ষা ও মূল্যবোধ আত্মস্থ করে দায়িত্ব পালনের জন্য বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান মহাপরিচালক। অনুষ্ঠানে বাহিনীর উপমহাপরিচালক, পরিচালকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

যেভাবে চুল পড়া বন্ধ করবেন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ মাথা থেকে রোজই কিছু-না-কিছু চুল ঝরে। আবার স্বাভাবিক নিয়মে তা পূরণ হয়ে যায়। কিন্তু সেটা একটু বাড়তি হলেই দুশ্চিন্তা ও হতাশার দিকে নিয়ে যেতে পারে।

ক্লিনিকগুলোতে ত্বক বিশেষজ্ঞরা দেখছেন, মানুষের নিয়মিত উদ্বেগগুলোর একটি হচ্ছে এই অতিরিক্ত চুল পড়া। সমস্যাটি উত্তরণে বিশেষজ্ঞদের দ্বারস্থ হওয়ার মাত্রা গত কয়েক বছরে উদ্বেগজনক হারে বাড়ছে।

কেন বাড়তি চুল ঝরছে?

কেন এভাবে চুল ঝরছে, তা জানাও খুব গুরুত্বপূর্ণ। চুল কোষের নিজস্ব একটি জীবনচক্র আছে। এটির বৃদ্ধির পর্ব, স্থায়িত্ব ও পরবর্তী সময়ে ঝরে যাওয়া। কিন্তু কখনও কখনও সেই জীবনচক্র বিঘ্নিত হতে পারে।

মানসিক চাপ, নিম্নমানের জীবনযাত্রা, সুষম খাবারের অভাব, ঠিক সময়ে না-ঘুমানো কিংবা অপর্যাপ্ত ঘুমেও চুল পড়ে যেতে পারে। এ ছাড়া হরমোনের ভারসাম্যহীনতা ও প্রচুর ভ্রমণ চুল কোষের জীবনচক্র সমস্যা তৈরি করতে পারে।

বড় একটা সময় ধরে চুল ঝরলে তাতে দীর্ঘস্থায়ী চুল খোয়াতে হবে। আর চুল ঝরা তীব্রতর হলে স্বল্প সময়ে চুল হারাতে হতে পারে। এমনটা নিয়মিত ঘটলে মাথা খালি হয়ে টাক পড়ে যাবে।

ভিটামিন বি১২, ভিটামিন ডি৩ ও লৌহ ঘাটতি কিংবা রক্তশূন্যতা, হরমোন ভারসাম্যহীনতা বা ইনসুলিন নিরোধক, পিসিওএস (পলিসিসটিক ওভারিয়ান সিনড্রম, থাইরয়েড ঘাটতি কিংবা মানসিক চাপ বৃদ্ধি ও সেই সময়টা পার হওয়ার পরে, রোগাক্রান্ত হওয়া কিংবা গর্ভাবস্থার পরে) চুল ঝরে যেতে পারে। সে ক্ষেত্রে এ অবস্থা থেকে বাঁচতে পরীক্ষা করতে হবে।

এ সব ঘাটতি ও ভারসাম্যহীনতা দূর করার পরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রাখতে হবে। বাদাম, খেজুর, ডুমুর, শস্যবীজ, রঙিন শাক-সবজি, সবুজ-হলুদ-কমলা-লাল রঙের একটি করে ফল খাদ্যতালিকায় অবশ্যই থাকতে হবে। এ ছাড়া একবাটি দই, ডিম, মাংস, পনির ও দুধের মতো ভারসাম্যপূর্ণ প্রোটিন রাখা যেতে পারে।

কাজের চাপ ও ব্যস্ততায় অনেক ক্ষেত্রে সুষম খাদ্যতালিকা বজায় রাখা অসম্ভব হয়ে পড়ে। সে ক্ষেত্রে পুষ্টিবিদের কাছে যেতে হবে। তার পরামর্শে একটি খাদ্যপরিকল্পনা বানিয়ে সেই মোতাবেক চলতে হবে। কী খেতে হবে, কী পরিমাণ ও কখন– চুলের স্বাস্থ্য ভালো রাখতে– তা জেনে নিতে হবে।

এই খাদ্যপরিকল্পনা চুল গজানো ও বাড়াতে সহায়ক হতে পারে, চুল পাতলা হয়ে যাওয়া থেকে সুরক্ষা দিতে পারে ও নতুন করে গজিয়ে মাথার চুল আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারে।

একইভাবে ঘুমও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে রাত ১২টা থেকে ৪টা পর্যন্ত সময়টা– যখন শরীর সেরে ওঠে ও আরোগ্য লাভ করে।

রক্তসঞ্চালন বাড়াতে শরীরচর্চা করা যেতে পারে। এতে প্রতিটি কোষ সমানভাবে অক্সিজেন পাবে।

বিশেষ করে পিসিওএস (পলিসিসটিক ওভারিস), হরমোন ভারসাম্যহীনতা ও থাইরয়েড সমস্যায় গ্লাইসেমিক সূচক কম রাখতে গেলে ব্যায়ামের বিকল্প নেই। কোনো খাবার রক্তে শর্করা কতটা বাড়াতে পারে, এই সূচক তার নির্ধারক।

কী উচিত, কী উচিত না

চুল পড়া বন্ধে এরপর জানতে হবে, কী করা উচিত ও কী উচিত না। মাথা কখনোই গরম পানিতে ধোয়া কিংবা ঘষা-মাজা করা যাবে না। তেল দিয়ে মালিশ করতে হবে, এতে চুল চকচকে ঔজ্জ্বল্য ফিরে পাবে। কিন্তু সেটা অতিরিক্ত করা যাবে না। বাড়তি শ্যাম্পুর ব্যবহারও চুল হারানোর কারণ হতে পারে।

চুল ধুইতে হবে ডিটারজেন্টমুক্ত শ্যাম্পু দিয়ে। চুল ঝরা শুরু হলে সেলুনে গিয়ে মালিশ কিংবা স্পার মতো ভারী বিষয়গুলো এড়িয়ে চলতে হবে। চুল পড়া বন্ধ হওয়ার পরই কেরাটিন কিংবা সিস্টাইন জটিলতার চিকিৎসা করা যাবে।

আজকের দিনে অহরহ সালফেটমুক্ত শ্যাম্পু উৎপাদন হচ্ছে। এটি মাথার ত্বকে কম প্রদাহ সৃষ্টি করে। আর অতিরিক্ত চুল পড়া বন্ধ করতেও সহায়ক এই শ্যাম্পু।

কীভাবে আমরা নতুন চুল কোষ গজাব?

প্রথমে চুল পড়ার কারণ বের করতে হবে। জানতে হবে, এটা কি চিকিৎসা, জিনগত, হরমোন নাকি অসুস্থতা পরবর্তী কারণে ঘটছে। এরপর সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

দ্বিতীয়ত, স্বাস্থ্যকর ও শৃঙ্খলাবদ্ধ জীবনে অভ্যস্ততা গড়তে হবে। তৃতীয়ত, খাবার ও চুলের ভিটামিন অবশ্যই সুষম হতে হবে। চতুর্থ, নতুন চুল গজাতে মাইনক্সিডিল লোশন ব্যবহার করা লাগতে পারে। রোজ রাতে আঙুলের ডগা দিয়ে মাথার তালু হালকা মালিশ করতে হবে।

পঞ্চম, চুলের সঠিক পণ্যটি ব্যবহার করতে হবে। যাচ্ছে-তাই জিনিস এড়িয়ে চলতে হবে। ষষ্ঠ, চুল পড়া শুরু হওয়ার পর তাৎক্ষণিকভাবে ত্বক বিশেষজ্ঞের কাছে যেতে হবে। তার পরামর্শমাফিক চলতে হবে। তবেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে চুল।

লেখক: প্রধান নির্বাহী (সিইও), অ্যাসথেটিক ডার্মাটোলজি অ্যান্ড লেজার কনসালটেন্ট, ড. এন অ্যাসথেটিকস।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরকার জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে আছে, থাকবে

যেভাবে চুল পড়া বন্ধ করবেন

আপডেট টাইম : ০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০