ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

কাঁচা কাঁঠালের রকমারি রেসিপি

গরুর মাংস ১ কেজি, কাঁচা কাঁঠাল টুকরা ২ কাপ, মরিচ গুঁড়া ৩ টেবিল চামচ, ধনে গুঁড়া ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ চা চামচ, জিরা বাটা ২ চা চামচ, পেঁয়াজ কাঁটা ১ কাপ, রসুন বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, তেল ১ কাপ, এলাচ ২টি, দারুচিনি ২ টুকরা, তেজপাতা ২টি, লবণ পরিমাণমতো।
প্রণালি: প্রথমে গরুর মাংস ও কাঁঠাল কেটে মাঝারি টুকরা করে নিন। এবার সব মসলা ও তেল মাংসের সঙ্গে মেখে চুলায় বসান। ভালোভাবে কষানো হলে গরম পানি দিয়ে দিন। মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে কাঁঠালের টুকরোগুলো দিয়ে দিন। ভালোভাবে কষানো হলে আবার একটু পানি দিয়ে রান্না করুন। মাখা মাখা হয়ে মাংসে তেল ওপরে উঠলে নামিয়ে নিন। পোলাও অথবা ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

কাঁঠালের ভর্তা
উপকরণ: কাঁচা কাঁঠাল বাটা ১ কাপ, পেঁয়াজের কুচি আধা কাপ, সরিষাবাটা আধা কাপ, আদাবাটা আধা চা-চামচ, সরিষার তেল পরিমাণমতো, রসুনবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচ ৩-৪টি, হলুদ গুঁড়া সিকি চা-চামচ, লবণ পরিমাণমতো, মরিচ গুঁড়া আধা চা-চামচ, চিনি ১ চিমটি, লেবুর রস ১ চা চামচ ও লেবুর খোসা কুচি করা ১ চা চামচ।
প্রণালি: কাঁঠাল সেদ্ধ করে বেটে নিতে হবে। পাত্রে তেল দিয়ে পেঁয়াজ বাদামি করে ভাজুন, এতে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষিয়ে কাঁঠাল বাটা দিয়ে নাড়তে হবে। মসলার সঙ্গে ভালোভাবে মিশে গেলে সরিষাবাটা ও কাঁচা মরিচ দিয়ে নাড়তে হবে। প্রয়োজনে হাত-ছিটা পানি দেয়া যেতে পারে। নাড়তে নাড়তে যখন ভর্তা গোল হয়ে আসবে, তখন চিনি, লেবুর রস ও লেবুর খোসা কুচি দিয়ে দুই মিনিট চুলায় রেখে নামাতে হবে। এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।

কাঁঠালের পেঁয়াজু
উপকরণ: কাঁচা কাঁঠালের সিদ্ধ কিমা ২ কাপ, পেঁয়াজ কিমা ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ৪-৫টি, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, ডিম ১টি, ময়দা আধা কাপ, গরম মসলা আধা চা চামচ, কর্নফ্লাওয়ার ২ চা চামচ, তেল ভাজার জন্য, লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি: একটি বাটিতে সব উপকরণ একসঙ্গে মেখে নিতে হবে। এরপর গরম তেলে পেঁয়াজুর মতো ছোট ছোট করে বাদামি করে ভেজে তুলতে হবে। এর পর বিট লবণ দিয়ে পরিবেশন করুন।

কাবাব কাঁঠাল
উপকরণ: কাঁঠাল টুকরা করা ২ কাপ, পেঁয়াজ ৪টি, ছোলার ডাল আধা কাপ, আস্ত জিরা ১ চা চামচ, আদা কুচি ১ টেবিল চামচ, আস্ত শুকনো মরিচ ৮টি, রসুন কুচি ১ টেবিল চামচ, টোস্ট বিস্কুটের গুঁড়ো ২ টেবিল চামচ, ডিম ২টি, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, কাবাব মসলা ১ চা চামচ, এলাচ, দারুচিনি, তেজপাতা ৩টি করে। ভাজার জন্য তেল ও লবণ পরিমাণমতো দিতে হবে।
প্রণালি: কাঁচা কাঁঠাল কেটে সামান্য হলুদ দিয়ে পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। ডিম, কাবাব মসলা, কর্নফ্লাওয়ার ও তেল বাদে বাকি সব উপকরণ পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। গরম গরম পাটায় বেটে নিতে হবে। এবার বাকি উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে কাবাবের খামির তৈরি করতে হবে। যদি খামির বেশি নরম হয়, তবে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিতে হবে। সবশেষে কাবাবের আকার করে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচা কাঁঠালের কাবাব।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

কাঁচা কাঁঠালের রকমারি রেসিপি

আপডেট টাইম : ০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭