তাপসী বর্তমানে তার আসন্ন নেটফ্লিক্স সিনেমা ‘গান্ধারী’র প্রচারে ব্যস্ত।
তাপসী আরো বলেন, কঙ্গনা ও তার চিন্তা-ভাবনা আলাদা।
কঙ্গনা তার প্রথম পোস্টে তাপসীর নাম সরাসরি উল্লেখ না করে তাকে ‘সস্তা কপি’ বলে মন্তব্য করেন। এই শব্দটি এর আগেও তাপসীকে নিয়ে কঙ্গনার পক্ষ থেকে ব্যবহার করা হয়েছিল।
কঙ্গনা অভিযোগ করেন, তাপসী তার বেড়ে ওঠা ও বাবা-মাকে নিয়ে মন্তব্য করে সীমা ছাড়িয়ে গেছেন।
তবে কিছুক্ষণ পর কঙ্গনা তার দুটি পোস্টই মুছে দেন।
কঙ্গনার পোস্ট মুছে দেওয়ার পর তাপসী ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘হেন্স, প্রুভড’। বাংলায় যার অর্থ দাঁড়ায়—‘প্রমাণিত’।
তবে তাপসী তার পোস্টে কঙ্গনার নাম উল্লেখ করেননি। ফলে তার এই পোস্ট কঙ্গনার মন্তব্যের জবাব কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
কঙ্গনা ও তাপসীর প্রকাশ্য বিরোধ বেশ পুরোনো। ২০১৯ সালে কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল সামাজিক যোগাযোগমাধ্যমে তাপসীকে ‘কঙ্গনার সস্তা কপি’ বলে মন্তব্য করেছিলেন।
এরপর ২০২০ সালে বলিউডে স্বজনপ্রীতি ও বহিরাগতদের নিয়ে বিতর্কের সময় দুই পক্ষের মধ্যে বিরোধ আরো প্রকাশ্যে আসে।
কঙ্গনা তখন তাপসীসহ কয়েকজন অভিনেত্রীকে ‘বি-গ্রেড অভিনেত্রী’ এবং ‘প্রয়োজনী বহিরাগত’ বলেও কটাক্ষ করেছিলেন। এরপর বিভিন্ন সময় দুজনের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য দেখা গেছে।
এবার তাপসীর নতুন পোস্ট ঘিরে সেই পুরোনো বিরোধ আবারো আলোচনায় এসেছে।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 























