ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

গোপালগঞ্জের ঘটনা রাজনীতির জন্য অশনিসংকেত: গাজী আতাউর

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের সহিংসতা ও বিদ্বেষপূর্ণ বক্তব্যকে রাজনীতির জন্য অশনিসংকেত হিসেবে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেছেন, সমাজ থেকে রাজনৈতিক বিভেদ দূর করতে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক উদ্যোগ নিতে হবে। সোমবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে মাত্রায় সহিংসতা করেছেন এবং যে ভাষায় কথা বলেছেন তা রাজনীতির জন্য অশনিসংকেত। আওয়ামী লীগ রাজনীতিতে কত গভীর বিভেদ তৈরি করেছে এ ঘটনা তার একটি দৃষ্টান্ত।

তিনি বলেন, ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী, ভাষা ও সংস্কৃতির বিবেচনায় বাংলাদেশ একটি ঐক্যবদ্ধ দেশ। এখানে রাজনৈতিক প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে। কিন্তু এত তীব্র মাত্রায় সহিংসতা ও বিদ্বেষ স্বাভাবিক নয়। এটি বিপজ্জনক। এ পরিস্থিতি থেকে সমাজকে বের করে আনতে বহুমাত্রিক প্রচেষ্টা ও আন্তরিকতা প্রয়োজন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোরতা প্রয়োগের আগে যারা উসকানি দিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পর মূল হোতাদের বিরুদ্ধে দ্রুত ও যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু তা করা হয়নি। বিদেশে বসে আওয়ামী লীগের নেতারা অবিরাম উসকানি দিয়েছেন, বিদ্বেষ ছড়িয়েছেন এবং হিংসা উসকে দিয়েছেন।

গাজী আতাউর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যাশা করে যে ফ্যাসিবাদের প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত বিচারিক ব্যবস্থা নেওয়া হবে। বিদেশে পলাতক অপরাধীদের বিরুদ্ধে আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ থেকে বিভেদ দূর করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য কেএম শরীয়াতুল্লাহ সোমবার এসব তথ্য জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকার পিছপা হয়নি : পরিকল্পনা প্রতিমন্ত্রী

গোপালগঞ্জের ঘটনা রাজনীতির জন্য অশনিসংকেত: গাজী আতাউর

আপডেট টাইম : ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬