সম্মেলনে সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, একবিংশ শতাব্দীর পরিবর্তিত যুদ্ধপরিস্থিতি মোকাবেলায় কোরের সদস্যদের আধুনিক ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকতে হবে। আধুনিক যোগাযোগব্যবস্থায় সিগন্যালস কোরকে আরো দক্ষ, গতিশীল ও যুগোপযোগী করে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
এদিকে সিগন্যালস কোরের সপ্তম পুনর্মিলনী উপলক্ষে শহীদ ক্যাপ্টেন আবদুল হামিদ খান প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাপ্রধান।
অনুষ্ঠানে সিগন্যালস কোরের কর্নেল কমান্ড্যান্ট, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মহাপরিচালক, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সিগন্যালস কোরের কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য, তাঁদের পরিবারের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























