ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

গাজীপুরে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান

গাজীপুর সিটি কর্পোরেশনের জেলাশহর সহ ৯টি ওয়ার্ডে জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস নির্মূলে জেলা পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এসময় জেলা পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীর কাছে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানের পূর্বে শনিবার দুপুরে গাজীপুর পুলিশ লাইন প্রাঙ্গনে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদ বিপিএম, পিপিএম (বার) সাংবাদিকদের জানান, গাজীপুর রাজধানীর পাশে থাকায় জঙ্গি সংগঠনের নেতা-কর্মী ও সন্ত্রাসীসহ বিভিন্ন মামলার পলাতক আসামিরা অবস্থান করতে পারে এমন আশঙ্কায় এ অভিযান চালানো হচ্ছে। ব্রিফিংকালে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান, রাসেল শেখ, গোলাম সবুর, সাখাওয়াৎ হোসেন ও জয়দেবপুর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
শনিবার দুপুর তিনটা থেকে জেলা পুলিশ এক যোগে সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডে ৪৫টি স্পটে অভিযান শুরু করা করে। অভিযানে জেলার পাঁচ শতাধিক পুলিশ অংশ নিচ্ছে।

পুলিশ সুপার আরও জানান, এসব এলাকার যেসব বাড়িতে বাড়ির মালিকরা থাকেন না সেখানে কারা, কোন ভাড়াটে কতদিন ধরে অবস্থান করছেন, তাদের পেশাই বা কি, পুলিশ বাড়ি বাড়ি গিয়ে এসব তথ্য নিচ্ছে । এছাড়া অভিযানের সময় বাড়ির মালিকদের সন্ত্রাসী ও জঙ্গিদের বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে লিফলেট এবং ভাড়াটেদের তথ্য ফরম বিতরণ করেন। এ অভিযান পর্যায়ক্রমে পুরো জেলায় অব্যাহত থাকবে।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ জানান, ৬ জন অতিরিক্ত পুলিশ সুপার, ৩জনসহ সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে ৫ শতাধিক পুলিশ গাজীপুর সিটির ৯টি ওয়ার্ডের ৪৫টি স্পটে একযোগে অভিযান শুরু করা হয়। এর আগে গত ২৩ এপ্রিল টঙ্গী থানাধীন ১৫টি ওয়ার্ডে ৬০টি স্পটে একযোগে একইভাবে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ জিহাদী বই, তিনটি দেশীয় অস্ত্র, মাদক ও দুই নারীসহ ১০জনকে আটক করেছিল।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

গাজীপুরে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান

আপডেট টাইম : ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০১৭