ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির বন্যাদুর্গতদের খোঁজ নিতে রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাঙালী কণ্ঠ ডেস্কঃ শাক-সবজি কিংবা ফল, সবকিছুর দামই চড়া। একটু সস্তায় পেলে তাই গাদাখানেক কিনে রাখার অভ্যাস অনেকেরই। আর বাড়িতে আনার পর তার বেশিরভাগই জমা করছেন ফ্রিজে? এদিক ক’দিন যেতে না যেতে দেখলেন বেশিরভাগই পচে গেছে? ফ্রিজে রাখার পরও পচে যাওয়া বা স্বাদ নষ্ট হওয়ার ভয় থাকে অনেক খাবারে। তাই চলুন জেনে নেই ফল কিংবা শাক-সবজি কীভাবে সংরক্ষণ করলে বেশিদিন ভালো থাকে-

Fol-2.jpg

 টমেটো: টমেটো ফ্রিজে রাখেন তো? এই ভুলটা প্রায় সবাই করে থাকে! টমেটো ফ্রিজে না রেখে একটি কাঠের ট্রেতে বোঁটার দিকটা নিচে রেখে টমেটো স্টোর করুন। ফ্রিজের বাইরে কোনো অন্ধকার অথচ বাতাস চলাচল করে এমন জায়গায় টমেটো রাখলে তা ধীরে ধীরে পেকে যাবে। একবারে পেকে গেলেই কেবল টমেটো ফ্রিজে রাখুন।

ফল: একটি ঝুড়িতে সব রকম ফল সাজিয়ে রাখেন? এটিও ভুল। আপেল, কলা, লেবুর মতো ফল একসঙ্গে রাখবেন না, প্রতিটি আলাদা আলাদা ঝুড়িতে রাখুন। কলা যদি কিছুটা কাঁচা অবস্থায় কেনেন তবে কাঁদি থেকে আলাদা করবেন না, একেবারে গোড়ার দিকটা ক্লিং ফিল্মে মুড়িয়ে রেখে দিন। প্রতিবার একটি করে কলা আলাদা করে নিয়ে ফের ক্লিং র্যাপ মুড়িয়ে রেখে দেবেন।

Fol-2.jpg

আলু-পেঁয়াজ: অনেকেই আছেন যারা আলু আর পেয়াজ একসঙ্গে রাখেন। এমনটা ঠিক নয়। আলু আর পেঁয়াজ কখনো একসঙ্গে রাখবেন না, দুটোই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আলু ঝুড়িতে ভরে খাটের বা সোফার নিচে রাখুন। পেঁয়াজ ভালো থাকে কাগজের ঠোঙায়। তবে ঠোঙার গায়ে কয়েকটি ছিদ্র করে নেবেন।

Fol-2.jpg

রসুন: রসুনও ঠিক পেঁয়াজের মতো রাখলেই হবে। কাগজের ঠোঙায় কিছু ছিদ্র করে নেয়াটা একান্ত প্রয়োজনীয়। বাতাস চলাচল হলে রসুন বেশিদিন ভালো থাকবে।

Fol-2.jpg

শাক: বাড়িতে এনেই ধোয়ার দরকার নেই। ঝুড়িতে ভরে আলোহীন কিন্তু বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। রান্না করার আগে ধুয়ে নেবেন। শাক তাজাই থাকবে। স্বাদও থাকবে অটুট।

Fol-2.jpg

সবুজ পেঁয়াজ: সবুজ পেঁয়াজ বা স্প্রিং অনিয়নের সবুজ দিকটা ব্যবহার করুন। সাদা অংশটি একটা কাচের শিশিতে রেখে পানি দিন। রান্নাঘরের তাকে রাখলে দেখবেন পেঁয়াজের গাছ নিজে থেকেই বাড়ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা

আপডেট টাইম : ১২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০