ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির বন্যাদুর্গতদের খোঁজ নিতে রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

হাতের নখ ভাঙা রোধের কার্যকরী চার উপায়

বাঙালী কণ্ঠ ডেস্কঃ হাতের সৌন্দর্য বাড়াতে নখের ভূমিকা অপরিসীম। অনেকেই হাতের নখ বড় রাখার অভ্যাস রাখেন। এতে হাতের সৌন্দর্য দ্বিগুণ হয়। তবে অনেকেরই এই শখ অপূর্ণই রয়ে যায়। কারণ এক্ষেত্রে একটি বিরক্তিকর সমস্যা হলো নখ ভেঙে যাওয়া।

তবে কিছু সহজ কৌশলে এই সমস্যার সমাধান পাওয়া সম্ভব। এতে খরচ ও সময় ব্যয় হবে কম। কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা ব্যবহারে নখ শক্ত হয়। পাশাপাশি বড় রাখা যায় সহজেই। চলুন জেনে নেয়া যাক সেই উপাদানগুলো সম্পর্কে-

লেবু

ভিটামিন সি সমৃদ্ধ লেবু নখ ও চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এতে থাকা প্রাকৃতিক ব্লিচিং উপাদান নখ থেকে হলদেটে দাগ দূর করে। রোজ এক টুকরো লেবু আঙুল ও নখের চারপাশে ঘষুন। পাঁচ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে নখ ভেঙে যাওয়া সমস্যার সমাধান হবে।

নারিকেল তেল

এই উপাদানটিতে রয়েছে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট যা নখ ও চুল আর্দ্র রাখতে সাহায্য করে। নারকেল তেল হালকা বিধায় এটি সহজে ত্বকে শোষিত হয়। রাতে ঘুমানোর আগে একটি বাটিতে নারকেল তেল গরম করে নখে ও আঙুলে চক্রাকারে মালিশ করুন। এতে রক্ত সঞ্চালন বাড়বে ও নখের বৃদ্ধি হবে দ্রুত।

কমলার রস

একটি বাটিতে কমলার রস নিয়ে তাতে ১০ মিনিট আঙুল ডুবিয়ে রাখুন। এরপর কুসুম গরম পানিতে হাত ধুয়ে নিন ও নখে ময়েশ্চারাইজার লাগান। এটি নখের বৃদ্ধিতে সাহায্য করে।

অলিভ অয়েল

নখ ভাঙা সমস্যা থেকে মুক্তি পেতে অলিভ অয়েল ব্যবহার করুন। এই তেল সহজেই ত্বকে শোষিত হয় এবং ত্বকের গভীরে প্রবেশ করে শুষ্কতা দূর করে। ফলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ও নখ দ্রুত বড় হয়। কুসুম গরম থেকে ১৫ থেকে ২০ মিনিট নখ ডুবিয়ে রাখুন। এটি নখকে উজ্জ্বল ও চকচকে করতেও সাহায্য করে।

নখে যেন কোনো ময়লা না জমে সে দিকে খেয়াল রাখুন। নিয়মিত যত্ন নিলে আর এ উপায়গুলো কাজে লাগালে আপনার হাতের নখ থাকবে শক্ত ও আকর্ষণীয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা

হাতের নখ ভাঙা রোধের কার্যকরী চার উপায়

আপডেট টাইম : ১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০