ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস: বিকালের পরীক্ষা বাতিল

অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকেই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে বাছাইপর্বের সকাল ভাগের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে রাতে ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নপত্রের হুবহু মিল পেয়েছেন বলে একাধিক শিক্ষার্থী গণমাধ্যমকে জানান।

সকালের শিফটে প্রশ্নপত্র ফাঁসের পর বিকাল শিফটের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিলো।

বিষয়টি নিশ্চিত করেছেন এই পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু তালেব।

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস হওয়ায় বিকাল শিফটের পরীক্ষা আমরা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। আজ এই পরীক্ষা আজকে আর হচ্ছে না।

তবে এই পরীক্ষা কবে নেয়া হবে বা সকালের পরীক্ষা বাতিল হবে কি না এসব বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি বলেও জানান তিনি। তিনি বলেন, সকালের পরীক্ষাসহ পরীক্ষার সামগ্রিক বিষয়ের সিদ্ধান্ত পরে জানানো হবে।

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই পরীক্ষার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর উঠেছে মূল প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নপত্রের মিল থাকার কথা জানিয়েছেন পরীক্ষার্থীরা।

অগ্রণী ব্যাংকের এই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকেই অভিযোগ পাওয়া যায়। আজ সকাল ভাগের পরীক্ষা শেষে মূল প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নপত্রের মিল থাকার কথা জানান পরীক্ষার্থীরা।

পরীক্ষার্থীদের ভাষ্য, গতকাল দিবাগত রাত থেকে তারা হাতে লেখা ও ছাপা প্রশ্নপত্র দেখেছেন। আবার শুধু উত্তরও দেখা গেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরীক্ষার্থীরা নিজেদের মধ্যে এই প্রশ্নপত্র ও উত্তর বিনিময় করেন।

রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের নিয়োগ পরীক্ষা ব্যাংকার্স সিলেকশন কমিটির মাধ্যমে হয়। কমিটি সূত্রে জানা গেছে, নিয়োগ পরীক্ষার বিষয়ে তারা সাচিবিক দায়িত্ব পালন করে। পরীক্ষা নেওয়ার জন্য তারা দরপত্র দেন। অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষার দরপত্র পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস: বিকালের পরীক্ষা বাতিল

আপডেট টাইম : ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০১৭